১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

পেকুয়ায় যৌতুক না দেয়ায় স্ত্রীর পা ভেঙে দিল স্বামী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি >>> কক্সবাজারের পেকুয়ায় পিতার বাড়ি হতে যৌতুকের টাকা এনে না দেয়ায় স্ত্রীকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৩টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের হাজীবাজার এলাকার হাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূর নাম লতিফা আক্তার (২৫)। তিনি একই এলাকার হেলাল উদ্দিন এর স্ত্রী। লতিফার আঘাত গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লতিফার স্বজনেরা জানান, মধ্যযুগীয় কায়দায় তাকে পেটানো হয়েছে। লাঠির আঘাতে তাঁর বাম পায়ের হাড় ভেঙে গেছে। চমেক হাসপাতালে আজ (শুক্রবার) পায়ের অস্ত্রোপাচার হয়েছে। অভিযুক্ত হেলাল উদ্দিন হাজীর বাড়ির ছিদ্দিক আহমদের পুত্র।স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার স্বামী-স্ত্রী দম্পতির মধ্যে ঝগড়া হয়। এসময় হেলাল উদ্দিন উত্তেজিত হয়ে তাঁর স্ত্রী লতিফাকে লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকে। পিটিয়ে সারা শরীর থেঁতলে দিয়েছে। লাঠির আঘাতে বাম পায়ের হাড় ভেঙে গেছে। মাকে বাঁচাতে গিয়ে তাঁদের ৮বছর বয়সী মেয়ে মিসফাহুল জান্নাতও গুরুতর আহত হয়েছে। স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসকরা মা-মেয়ে দুজনকে চমেক হাসপাতালে প্রেরণ করেন।লতিফার ছোট ভাই পারভেজ আজাদ বলেন, তাঁর ভগ্নিপতি হেলাল উদ্দিন ব্যবসার জন্য তাদের পরিবারের কাছে ১২ লাখ টাকা যৌতুক দাবি করেন। এর আগে বোনকে সুখে রাখার জন্য তাঁরা সাধ্যমতো টাকা দিয়েছেন। গত কয়েক দিন ধরে হেলাল টাকা দাবি করলে তাঁরা দিতে পারেন নি। এতে ক্ষিপ্ত হয়ে তাঁর বোনকে পিটিয়ে গুরুতর আহত করে এবং একটি পা ভেঙে দেয়। ভাগ্নি মিসফাহুল জান্নাতের অবস্থাও আশঙ্কাজনক। তাঁর মেরুদণ্ডে গুরুতর জখম হয়েছে।জানাগেছে, গত দশ বছর আগে হেলাল উদ্দিন এর সঙ্গে একই ইউনিয়নের জানআলী মোড়া এলাকার আব্দুল আজিজের মেয়ে লতিফা আক্তারের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাঁরা তিন সন্তানের জনক জননী।যৌতুকলোভী হেলাল উদ্দিন ঘটনার পরপর আত্মগোপন হওয়ায় বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও সন্ধান না পাওয়ায় বক্তব্য দেয়া সম্ভব হয়নি।পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, এখনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page