৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নগরকান্দায় ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণীঅনুষ্ঠান অনুষ্ঠিত ফরিদপুরে সারের সংকট নেই, কৃষকের চাহিদা পূরণে তৎপর কৃষি বিভাগ সাতকানিয়া-লোহাগাড়ার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ৯ কোটি ৯৬ লাখ বরাদ্দ ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে বিলিয়ন ডলারের ঋণচুক্তি শান্তিগঞ্জে হ্যান্ডকাফ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে মাদারীপুর জেলা বাসীর গণসংবর্ধনা প্রদান। বিশেষ সভায় বিভাগীয় কমিশনার : রাজশাহী বিভাগে সারের কোনো ঘাটতি নেই রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় জেডি মদ জব্দ সাতকানিয়ায় পুলিশ হেফাজতে নির্যাতন: আট পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা ফরিদপুরে ক্যাবের বিতর্কিত সেক্রেটারি নাজমুল পারভেজের অবৈধ হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৫ হাজার টাকা জরিমানা ও সিলগালা
আন্তর্জাতিক:
জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হয়েছে কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ
     
             

কুষ্টিয়ায় জেলা শ্রমিকলীগ নেতা মাহি বিশ্বাসের নামে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আনোয়ার হোসেন কুষ্টিয়া জেলা প্রতিনিধি

জাতীয় শ্রমিকলীগ কুষ্টিয়া জেলার শাখার সহ সাংগঠনিক সম্পাদক ও দৌলতপুর উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব তরুন নেতা মাহি বিশ্বাসের নামে দৌলতপুর থানায় মিথ্যা সড়যন্ত্রমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে জেলা শ্রমিকলীগ। দৌলতপুরে হোগলবাড়ীয়া ইউনিয়নের কল্যানপুর গ্রামের ১৭ মামলাসহ একাধিক হত্যা মামলার আসামী কিল্যার খ্যাত সন্ত্রাসী টোকেন মন্ডলের ক্যাডার চিন্থিত সন্ত্রাসী জাকির মোল্লা নিরীহ মানুষের জমি দখল করতে যেয়ে প্রতিপক্ষের হামলায় নিহত হয়। এই হত্যাকান্ডকে ভিন্ন খাতে নিয়ে রাজনৈতিক ভাবে প্রতিপক্ষকে দূর্বল করতে চৌধুরী পরিবার জাকিরের ছেলেকে দিয়ে জোরপূর্বক জাতীয় শ্রমিকলীগের নেতা মাহি বিশ্বাস ও তার ছোট ভাই সোয়েব বিশ্বাসসহ নিরাপরাধ ৬ জন ব্যাক্তির নামে মামলা দায়ের করে। এই মিথ্যা মামলা থেকে মাহি বিশ্বাসসহ সড়যন্ত্রের শিকার নিরাপরাধ মানুষদের নাম অবিলম্বে প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার সকাল ১১ টায় কুষ্টিয়া শহরের প্রান কেন্দ্র মজমপুর গেটে বঙ্গবন্ধু মুড়্যালের সামনে জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও কুষ্টিয়া জেলা শ্রমিকলীগের বার বার নির্বাচিত সাধারন সম্পাদক আলহাজ্ব আমজাদ আলী খানের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা শ্রমিকলীগ এর সাংগঠনিক সম্পাদক তরিকুল হাসান মিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা শ্রমিকলীগের সহ সভাপতি হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মূছা আলী খান, সহ সাধারন সম্পাদক শাহিনুল ইসলাম লেবু, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন, প্রচার সম্পাদক আব্দুর রশিদ, শ্রমকল্যান সম্পাদক সরোয়ার উদ্দিন, সদর থানা ভারপ্রাপ্ত সম্পাদক মামুন রানা, শহর শাখার সভাপতি দেওয়ান মাসুদুর রহমান স্বপন, কুমারখালী শাখার সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন, দৌলতপুর শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক ইমরান হোসেন খান, জেলা যুব শ্রমিকলীগের আহবায়ক রাশিদুল ইসলাম, সদস্য সচিব শরিফুল ইসলাম রিপন প্রমুখ নেতৃবৃন্দ। এসময় জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক আমজাদ আলী তার বক্তব্যে বলেন, জাতীয় শ্রমিকলীগ কোন আগাছা পরগাছা সংগঠন নয়। জাতীয় শ্রমিকলীগের অতিত ইতিহাস রয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব এর হাতে গড়া সংগঠন জাতিয় শ্রমিকলীগের মজলুম শ্রমিকেরা রাজপথ রঞ্জিত করে এদেশের স্বাধীনতা সংগ্রামসহ সকল আন্দোলনে রেখেছিল উজ্জল দৃষ্টান্ত। জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবে স্মার্ট বাংলাদেশ গড়তে প্রতিটি সেক্টরে অবদান রাখছে শ্রমিক ভাইয়েরা। সম্প্রতি কিছু সময় ধরে আমরা দেখছি কুষ্টিয়ায় আইনশৃংখলা বাহীনি কর্তৃক আমার শ্রমিক নেতাদের বিভিন্ন ভাবে হয়রানী করা হচ্ছে। কোথায় দৌলতপুরে বিএনপির সাবেক এমপি পঁচামোল্লার আত্মীয় হত্যাসহ নাশকতাসহ ১৭টি মামলার আসামী সন্ত্রাসী জাকির মোল্লা অন্যের জমি দখল করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছে। এই হত্যাকান্ডে দলের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী সড়যন্ত্রকারীরা শ্রমিকলীগের নেতার নামে মিথ্যা মামলা দিয়ে প্রশাসনিক ভাবে হয়রানি করছে। আর প্রশাসনের উর্দ্ধতন কর্মর্কতারা এই হত্যাকান্ডের সমস্ত রিপোর্ট তাদের কাছে থাকার পরেও আমার জেলা শ্রমিকলীগ ও দৌলতপুর শাখার সদস্য সচিব মাহি বিশ্বাসের নামে মিথ্যা মামলা নিয়েছে। এই মামলার তিব্র নিন্দা জানিয়ে তিনি আরো বলেন, অবিলম্বে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি অতিদ্রুত এই হত্যা মামলা থেকে শ্রমিক নেতা মাহি বিশ্বাসসহ নিরাপরাধ ব্যাক্তিদের নাম বাদ দেওয়া না হলে আগামীতে দৌলতপুর থানা ঘেরাওসহ কঠোর কর্মসূচী দেওয়া হবে। এদিকে এই হত্যাকান্ডের ফায়ঁদা নিতে দৌলতপুরের একটি ক্ষমতাশালী সন্ত্রাসী পরিবার নিরীহ মানুষকে আসামী করে এলাকায় ব্যাপক অগ্নিসংযোগ করে মানুষের জান মালের ক্ষতি করলেও এখনো থানায় কোন মামলা হয়নি। সন্ত্রাসী জাকির হত্যায় জরিত প্রকৃত আসামীদের আটক করতে কুষ্টিয়ার সুযোগ্য পুলিশ সুপারসহ আইন শৃংখলা বাহিনীর দৃষ্টি আকর্ষন করেছে সচেতন মহল।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মন্ত্রিসভায় রদবদল: নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন
ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির
রাষ্ট্রপতির ক্ষমতা কি বাড়বে? জুলাই সনদের আলোকে সাংবিধানিক সংস্কারের সম্ভাবনা
রাষ্ট্রপতি নির্বাচনের আগে আবেগাপ্লুত মির্জা ফখরুল, প্রত্যাশা সুখী-সমৃদ্ধ বাংলাদেশের
অনুকূল পরিবেশ না হলে ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ছয় মাস: প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব
খালেদা জিয়ার ত্যাগ ও আদর্শই বিএনপির পথচলার মূল প্রেরণা: মির্জা ফখরুল
বাংলাদেশ-ভারত সম্পর্ক: টানাপড়েন কাটিয়ে নতুন করে কূটনৈতিক দৌড়ঝাঁপ

You cannot copy content of this page