৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নগরকান্দায় ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণীঅনুষ্ঠান অনুষ্ঠিত ফরিদপুরে সারের সংকট নেই, কৃষকের চাহিদা পূরণে তৎপর কৃষি বিভাগ সাতকানিয়া-লোহাগাড়ার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ৯ কোটি ৯৬ লাখ বরাদ্দ ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে বিলিয়ন ডলারের ঋণচুক্তি শান্তিগঞ্জে হ্যান্ডকাফ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে মাদারীপুর জেলা বাসীর গণসংবর্ধনা প্রদান। বিশেষ সভায় বিভাগীয় কমিশনার : রাজশাহী বিভাগে সারের কোনো ঘাটতি নেই রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় জেডি মদ জব্দ সাতকানিয়ায় পুলিশ হেফাজতে নির্যাতন: আট পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা ফরিদপুরে ক্যাবের বিতর্কিত সেক্রেটারি নাজমুল পারভেজের অবৈধ হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৫ হাজার টাকা জরিমানা ও সিলগালা
আন্তর্জাতিক:
জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হয়েছে কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ
     
             

মধুপুর উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খানকে অবাঞ্ছিত ঘোষণা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবুকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। বুধবার (১৭মে) সন্ধা ৬ টায় মধুপুর পৌর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মধুপুর পৌর আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন মধুপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও মধুুপুর পৌরসভার মেয়র মো. সিদ্দিক হোসেন খান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও শোলাকুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইয়াকুব আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান ডাঃ মীর ফরহাদুল আলম মনি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, কৃষি বিষয়ক সম্পাদক ও কুড়াগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফজলুল হক সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, কুড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান, আলোকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ খান সিদ্দিক, মহিষমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহি উদ্দিন মহির, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ সজীবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।সন্ধ্যায় সভাপতির বক্তব্য দেন মধুপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সিদ্দিক হোসেন খান। তিনি মধুপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবুর দেওয়া টেলিভিশন সাক্ষাৎকারে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপিকে জড়িয়ে অসম্মানজনক কথা বলার তীব্র সমালোচনা করেন।
সিদ্দিক হোসেন খান বলেন, মধুপুর-ধনবাড়ীর এমপি ড. মো. আব্দুর রাজ্জাক একজন বড় মাপের মানুষ। তিনি শান্তশিষ্ট মানুষ। ভদ্র মানুষ। তিনি কখনো সন্ত্রাসী করেন নাই। মধুপুরের বিএনপি জামাতও বলতে পারবেনা তিনি সন্ত্রাসী। সন্ত্রাসী তিনি (ছরোয়ার আলম খান আবু) করেন আর দোষ চাপাতে চান অন্য জনের কাধে।সিদ্দিক হোসেন খান আরো বলেন, ছরোয়ার আলম খান টেলিভিশন সাক্ষাতকারে বলেছেন, তিনি (ড. রাজ্জাক) বারবার নির্বাচিত হয়ে মধুপুর ও ধনবাড়ীকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। এই জন্য মধুপুরের মানুষ অতিষ্ঠ হয়ে তার পিছনে গিয়েছে। ‘তার এমন মিথ্যা বানোয়াট এই কথাগুলো বলার প্রেক্ষিতে এবং দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে আজকের এই সভা থেকে তাকে (ছরোয়ার আলম খান আবু) মধুপুরে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করবো তাকে দল থেকে বহিষ্কার করার জন্য। আজ থেকে তার আর দল করার এখতিয়ার নেই।’সভা শেষে মধুপুর-ধনবাড়ীর এমপি কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এর পক্ষে একটি বিশাল মটরসাইকেল শোভাযাত্রা নিয়ে আলোকদিয়া ইউনিয়ন, মহিষমারা ইউনিয়ন, কুড়ালিয়া ইউনিয়ন ও আউশনারা ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন এবং পৃথক পৃথক সমাবেশ করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মন্ত্রিসভায় রদবদল: নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন
ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির
রাষ্ট্রপতির ক্ষমতা কি বাড়বে? জুলাই সনদের আলোকে সাংবিধানিক সংস্কারের সম্ভাবনা
রাষ্ট্রপতি নির্বাচনের আগে আবেগাপ্লুত মির্জা ফখরুল, প্রত্যাশা সুখী-সমৃদ্ধ বাংলাদেশের
অনুকূল পরিবেশ না হলে ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ছয় মাস: প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব
খালেদা জিয়ার ত্যাগ ও আদর্শই বিএনপির পথচলার মূল প্রেরণা: মির্জা ফখরুল
বাংলাদেশ-ভারত সম্পর্ক: টানাপড়েন কাটিয়ে নতুন করে কূটনৈতিক দৌড়ঝাঁপ

You cannot copy content of this page