৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে ডেঙ্গুর চোখ রাঙ্গানী ৪ গুণ বেড়েছে, সিটি করপোরেশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ চাটখিলে মোহাম্মদ আলী তরফদারের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত দেবিদ্বারের কাচিসাইরে মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি ‘মাস্টার শুক্কুর আলম’ র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার ঢাকা থেকে চুরি হওয়া পর্যটন বোট পটুয়াখালীতে উদ্ধার করল কোস্ট গার্ড। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশে কাজ করছে যুক্তরাষ্ট্র: চট্টগ্রাম চেম্বারে পল ফ্রস্ট পীরগঞ্জের মাছ ধরার অবৈধ কারেন্ট জাল জব্দ ও জরিমানা। ঈদগাঁওতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পরীক্ষায় অসদুপায়ের সুযোগ নেই- জেলা প্রশাসক কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ,চরম ক্ষয়ক্ষতির আশঙ্কা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আন্তর্জাতিক ডেস্ক >>> ভারতের একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে।এতে অন্তত আট শ্রমিক নিহত হয়েছেন।এ ঘটনায় পাঁচ কিলোমিটার দূর থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।শুক্রবার (২৪ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে,শুক্রবার সকালে নাগপুরের কাছে একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে।এ ঘটনায় আট শ্রমিক নিহত হয়েছেন।এছাড়া আহত হয়েছেন আরও অন্তত সাতজন।মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় এই বিস্ফোরণ ঘটে।বিকেলে এক অনুষ্ঠানে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, ভান্ডারায় অর্ডন্যান্স ফ্যাক্টরিতে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।জেলা কালেক্টর সঞ্জয় কোল্টে বলেন,সকাল সাড়ে ১০টায় কারখানার এলটিপি অংশে বিস্ফোরণ ঘটে।পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকলকর্মী এবং জরুরি চিকিৎসা কর্মীদের ঘটনাস্থলে মোতায়েন রাখা হয়েছে।দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন,বিস্ফোরণে কারাখানার ছাদ ধসে পড়েছে।এতে এক ডজনের বেশি শ্রমিক আটকা পড়েন। তাদের মধ্যে প্রাথমিকভাবে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।এছাড়া একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসাবশেষ অপসারণে খননকারী যন্ত্র ব্যবহার করা হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে,বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে পাঁচ কিলোমিটার দূর থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এমনকি দূর থেকে ধারণ করা ভিডিওতে কারখানার ওপর বিরাট ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে।এর আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন,শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।এছাড়া নাগপুর থেকে দ্রুতই উদ্ধারকারী দল পৌঁছাবে।জরুরি প্রয়োজনে চিকিৎসক দলও প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page