২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের পর কালা মোবারকসহ গ্রেপ্তার ৪ চট্টগ্রামে নকশাবহির্ভূত ভবন নির্মাণ, দুই মার্কেটে ১৯ লাখ টাকা জরিমানা সখিপুরে সড়ক দুর্ঘটনায় মা ও এক বছরের শিশু সন্তান নিহত বাঁশখালীর পুকুরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা। চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলার মাসিক আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার সাতকানিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম: প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্তের দাবি প্রশাসনিক স্বচ্ছতা ও উন্নয়নে বদলে যাচ্ছে তানোর: ইউএনও নাঈমা খানের সাফল্য পটিয়া এমপির উপস্থিতিতে জশনে জুলুসে হাজারো মানুষের ঢল। রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
আন্তর্জাতিক:
নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হয়েছে কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক চাপে ইরান কি আরও কঠোর সামরিক পথে হাঁটবে? বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের নিম্নমুখী প্রবণতা অব্যাহত
     
             

চট্টগ্রামে বিএনপি’র সক্রিয় কর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা জসিম কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম,এ কাশেম,বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম>>> চট্টগ্রাম মহানগরীতে জসিম উদ্দিন নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ৯ টার দিকে বন্দর থানাধীন আনন্দবাজার সিটি কর্পোরেশন ময়লার ডিপো টিসি কলোনি এলাকায় এই ঘটনা ঘটে।বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করে বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান বলেন,ধারালো কোনো অস্ত্র দিয়ে জসিমের গলার এক পাশে আঘাত করার ফলে হয়তো শ্বাস নালি কেটে যায়।পরে চিকিৎসাধীন অবস্থার বুধবার সকালে তার মৃত্যু হয়।তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে।মামলার প্রস্তুতি চলছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান দেন ওসি।তবে,জসিমের পরিবারের অভিযোগ বিএনপি’র রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় পরিকল্পিত ভাবে তাকে হত্যা করা হয়েছে।বুধবার (১৮ ডিসেম্বর) ভোরে চট্টগ্রামের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহতের চাচা বশির আহমদ জানান, ময়লার ডিপোর সাথে তাদের বাসা।ডিপোতে নষ্ট ভাত ফেলানোকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।মূলত: আমার ভাতিজা বিএনপি নেতা খসরু গ্রুপের রাজনীতি করতো।বিএনপি করায় পরিকল্পিত ভাবে তাকে হত্যা করা হয়েছে।এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদ সংবাদ মাধ্যমেকে বলেন,ছাত্র আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারীদের যেভাবে গুম করে অপহরণ করে হত্যা করা হচ্ছে এটা অত্যন্ত নিন্দনীয় কাজ।এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।এর পিছনে আওয়ামী সন্ত্রাসীদের মদদ রয়েছে।ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীদের সহযোগিতায় এসব কর্মকাণ্ড গুলো ঘটছে। পুলিশের ভূমিকা নিয়ে তিনি বলেন,এক্ষেত্রে পুলিশ প্রশাসনের বড় ধরনের ব্যর্থতা রয়েছে।তারা চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসতে না পারায় ঘটনাগুলো বার বার ঘটছে।পুলিশের প্রতি জনগণের যে আস্থা হারিয়েছে সেটি পুনরুদ্ধারে পুলিশকে কাজ করতে হবে এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page