২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

বাঙ্গালহালিয়াতে অটোরিক্সা চালক কল্যাণ এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নুসরাত জাহান নিশু রাজস্থলী >>> রাঙ্গামাটি জেলার রাজস্থলী তিন নম্বর উপজেলার ৩ নং বাঙ্গালিয়ায় দীর্ঘ সাত বছর পর অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাঙ্গালহালিয়া অটোরিক্সা চালক কল্যাণ এসোসিয়েশন ( রেজিনং – রাঙ্গা-২৯৬ লি:-২০২৪ খ্রি. এর দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (১৪ নভেম্বর ) দিনব্যাপী তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ এর কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।দিনব্যাপী ভোট গ্রহণ ও গণনা শেষে ফলাফল ঘোষণা করেন বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যইমং চৌধুরী ও ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা।সভাপতি পদে চেয়ার প্রতিকে ১৪২ ভোট পেয়ে আনিছ তালুকদার(কালো) কে বিজয়ী ঘোষণা করেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কালামং মারমা আনারস প্রতিকে পেয়েছে ১১১ভোট।সাধারণ সম্পাদক পদে লিটন দাশ দোয়াত কলম প্রতিক নিয়ে ১৩৯ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বদ্ধী মোঃসবুর পেয়েছেন ১৩১ ভোট, সাংগঠনিক সম্পাদক ফুটবল প্রতিকে ১৩৬ ভোট বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাশেদ খান বাবু ভোট পেয়েছেন ১৩৫।অর্থ সম্পাদক পদে বিজয় ধর প্রজাপতি প্রতিকে১৬৩ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসির হোসেন মোরগ প্রতিকে পেয়েছে ১০৬ভোট।নির্বাচন পরিচালনায় সহযোগিতা করেন প্রধান উপদেষ্টা শিমুল দাশ মেম্বার, বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুমন কান্তি দে ও বদিউল আলম।এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাঙ্গালহালিয়া সেনাবাহিনী ও পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজামান সহ পুলিশের অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।বাঙ্গালহালিয়া অটোরিক্সা ও সিএনজি চালক সমবায় সমিতি এর সর্বমোট ৩০৯ ভোটারের মধ্যে ২৭৬ ভোটার নির্বাচনে ভোট দিয়েছেন ভোটাররা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page