১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের ছাতকে গণধর্ষণ মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড সুনামগঞ্জের টগার হাওরের ডুবন্ত নলকূপ থেকে উঠছে গ্যাস চট্টগ্রাম নগরীর কদমতলী রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, চালক আহত রাউজানে পরিত্যক্ত অবস্থায় ২টি দেশীয় বন্দুক উদ্ধার করল র‌্যাব গ্রাফিতি ঘিরে চট্টগ্রামে টানটান উত্তেজনা, জিইসি-দেওয়ানহাটে সমাবেশ নিষিদ্ধ নবীগঞ্জে স্কুল শিক্ষিকাকে পিস্তল ও রামদা দিয়ে ছিনতাই উৎপাদন সর্বনিম্ন হলেও চট্টগ্রামে পশুর ঘাটতি হবে না উত্তেজনার জেরে চট্টগ্রামের প্রধান সড়কে সিএমপির নিষেধাজ্ঞা লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনা চমেক হাসপাতালে মাদরাসা ছাত্রের মৃত্যু রাঙ্গুনিয়ায় চমক ৩৩ মণের ‘কালো মানিক,,দাম হাঁকছে ১৩ লাখ_________
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

কক্সবাজারের রামু খুনিয়া পালং এর প্রতারক আজিজুল হক প্রতারণার মাধ্যমে পাঁচ কোটি টাকা হাতিয়ে নিয়ে কানাডায় লাপাত্তা। আদালতে মামলা দায়ের। ভুক্তভোগীদের আহাজারী।।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বিশেষ প্রতিনিধি।। কক্সবাজার জেলার রামু উপজেলা খুনিয়া পালং ইউনিয়নের শামশুল হক প্রকাশ শামশু দারোগার পুত্র প্রতারক এম, এস আজিজুল হক ও তার স্ত্রী সাফরিন হক ইটালি, পর্তুগাল ,সার্ভিয়া ও আলবেনিয়াসহ ইউরোপ মহাদেশে লোক পাঠানোর নামে ফেইক ভিসা দিয়ে জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়ে বিভিন্ন লোকজনের কাছ থেকে প্রায় পাঁচ কোটি টাকা হাতিয়ে নিয়ে কানাডায় লাপাত্তা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় ভুক্তভোগী মামুনুর রহমান বাদী হয়ে বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকা এর নিকট বৈদেশিক কর্মসংস্থান ও আদিবাসী আইনে একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং সি,আর-৩৫৪০/২৪ ইংরেজি। বর্তমানে মামলাটি সিআইডিতে তদন্তাধীন রয়েছে।ঘটনার বিবরণ ও আদালতে দায়ের করা মামলার অভিযোগ সূত্রে জানা যায়, কক্সবাজারের রামু খুনিয়া পালং ইউনিয়নের শামশুল হক প্রকাশ শামশু দারোগার পুত্র এম, এস আজিজুল হক ও তার স্ত্রী সাফরিন হক ঢাকার শাহজাদপুর,গুলশান এলাকায় ভিসা এপ্লিকেশন সেন্টার নামের একটি ট্রাভেল এজেন্সি খুলেন। উক্ত ট্রাভেল এজেন্সির মাধ্যমেআকর্ষণীয় বেতনে বাংলাদেশ থেকে পর্তুগাল ,সার্ভিয়া ও আলবেনিয়াসহ ইউরোপ মহাদেশে লোক নিয়োগের বাহারী বিজ্ঞাপন দেয়।তার এই লোভনীয় চাকুরীর ফাঁদে পা দেন কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার মামুনুর রশিদ, মো: রুস্তম আলী, জুবায়েদ মিয়া, সজিব, মো: রহমত উল্লাহ, আবু সুফিয়ান, মোহাম্মদ ইব্রাহিম, তারেক মিয়া, অন্তর মিয়া,মোঃ মোবারক মিয়া, অন্তর মিয়া, মোঃ ইউসুফ ও মোহাম্মদ বুলবুলসহ আরো অনেকেই । তাদেরকে ইটালি, কানাডা নিয়ে যাবার কথা বলে তাদেরকে ভারত ও পর্তুগাল নিয়ে গিয়ে সেখানে কিছুদিন অবস্থান করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জাল ও ফেইক ভিসা দিয়ে প্রতারণা করে তাদের কাছ থেকে নগদ, বিকাশ ও ব্যাংক একাউন্ট এর মাধ্যমে ১ কোটি ২৮ লক্ষ টাকা হাতিয়ে নেন প্রতারক এম, এস আজিজুল হক ও তার স্ত্রী সাফরিন হক । এদিকে টাকা নেওয়ার পর থেকে প্রতারক এম এস আজিজুল হক কানাডায় পালিয়ে যান এবং তার স্ত্রী সাফরিন হক ঢাকার অফিস বন্ধ করে গা টাকা দেন। অপরদিকে ইতালি প্রবাসী কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার আশরাফুল আলমের কাছ থেকেও ভিসা দেওয়ার কথা বলে বিভিন্ন প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ১ কোটি ২৮ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে কানাডায় চলে গেছেন উক্ত প্রতারক এম,এস,আজিজুল হক। আশরাফুল আলম এক ভিডিও বার্তায় বলেন, ঢাকার শাহজাদপুর,গুলশানে অবস্থিত ভিসা এপ্লিকেশন সেন্টার নামে প্রতিষ্ঠানের কর্ণধার প্রতারক এম এস আজিজুল হক পর্তুগাল ৭ টি,সার্বিয়া ৪ টি আলবেনিয়া ৬ টি ফেইক ভিসা সহ সার্বিয়ায় আরও ২২ পাসপোর্ট কাজ করে দেওয়ার কথা বলে ১ কোটি ২৮ লক্ষ টাকা নিয়ে কানাডায় পাড়ি দিয়াছেন। প্রতারক এম, এস আজিজুল হক তা স্ত্রী সাফরিন হক কে দিয়ে বাংলাদেশ থেকে ইউরোপে পাঠানোর কথা বলে পাসপোর্ট ও টাকা নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারণা করে আসছে। আশরাফুল আলম বলেন, এই পর্যন্ত আমি তাকে ১ কোটি ২৮ লাখ টাকা দিয়াছি তার মানি রিসিট সহ সকল প্রমান তার কাছে সংরক্ষিত আছে। ,তার প্রতারণার শিকার আরও অসংখ্য মানুষ। সে প্রতারণার মাধ্যমে বিভিন্ন লোকজনদের কাছ থেকে ৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আশরাফুল আলম আরো বলেন, আমি আজ দিশাহারা আমার আত্মীয় স্বজনরা আমাকে বিশ্বাস করে পাসপোর্ট ও টাকা দিয়েছে ইউরোপে যাওয়ার জন্য। কিন্তু উক্ত প্রতারক এম এস আজিজুল হক ও তার স্ত্রী সাফরিন হক বিভিন্ন প্রতারণা ও জ্বালিয়েতির মাধ্যমে ফেক ভিসা প্রদান করে উক্ত টাকা আত্মসাৎ করে কানাডায় পালিয়ে গেছেন । প্রতারণা সব কাগজপত্র, ফেইক ভিসা, ব্যাংকে টাকা দেওয়ার মানি রশিদ, মামলার অভিযোগের কপি ও ভিডিও বার্তা এই প্রতিবেদকের নিকট সংরক্ষিত আছে।এই ব্যাপারে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের কাছে আকুল আবেদন দ্রুততম সময়ের মধ্যে এই প্রতারক এম এস আজিজুল হক ও তার সহযোগী স্ত্রী সাফরিন হককে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করে ভুক্তভোগীদের ২২ টি পাসপোর্ট ও ফেইক ভিসা এর বাবদ ১ কোটি ২৮ লক্ষ টাকা ফিরিয়ে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন ইতালি প্রবাসী আশরাফুল আলম।

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page