২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়া ব্যবসায়ী মিজান হত্যা মামলার প্রধান আসামি গিয়াস র‌্যাবের জালে মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা ন্যায্য পাওনার দাবিতে সিসিসিআই কর্মকর্তার আবেদন চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত পটিয়ায় জমির বিরোধ নিয়ে চাচাতো ভাইের হাতে জেঠা তো ভাই খুন। সাতকানিয়ায় বন গবেষণা কেন্দ্রের হাহাকার অর্ধেকের বেশি জমিই দখলে দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি চাটখিলে অকটেন মজুদের অপরাধে জামায়াতের ২ নেতা আটক জামালপুর সদর এখন মাদক ও কিশোর গ্যাং এর কবলে। ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের পথে। সাতকানিয়ায় বাজালিয়া উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা হাম-রুবেলা মুক্ত করতে বাঁশখালীতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু।
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

মুরাদনগরে সাবেক এম পি,সহ ১৬ জনের বিরোধে মামলা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কুমিল্লা জেলা প্রতিনিধি>>> কুমিল্লার মুরাদনগর উপজেলায় ব্যবসায়ীকে হত্যার চেষ্টা ও মৎসখামার থেকে চাঁদাবাজির অভিযোগে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের আওয়ামীলীগের সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনসহ ১৬ জনের নামে থানায় পৃথক দুইটি মামলা হয়েছে।মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতপরিচয়ের আরও ৫০ থৈকে ৫৭ জনকে।বুধবার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক।এর আগে মঙ্গলবার রাতে মুরাদনগর থানায় উপজেলা সদরের ব্যবসায়ি আলমগীর হোসেন হত্যাচেষ্টা ও এ্যাডভোকেট মহসীন মিয়া চাঁদাবাজির মামলাগুলো করেন।মামলার বাদী আলমগীর হোসেন মুরাদনগর সদরের নায়েব আলীর ছেলে।অপর মামলার বাদী এ্যাডভোকেট মহসীন মিয়া উপজেলার রাচন্দ্রপুর পশ্চিম ইউনিয়নের দড়িকান্দি পাচঁকিত্তা গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে।মামলার বিবরনে জানা যায়, ২০২০ সালের ২০শে মার্চ (শুক্রবার) রাতে উপজেলা সদরের বাসস্ট্যান্ড সংলগ্ন মোহাম্মদীয়া ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী আলমগীর হোসেন তার দোকানে অবস্থানকালে সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের নির্দেশে আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের ৪০/৪৫ জন নেতাকর্মী ও সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তার দোকানে এসে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। ব্যবসায়ী আলমগীর হোসেন চাঁদা দিতে অস্বীকার করায় তারা দেশীয় অস্ত্র দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে এবং বেধরক পিটিয়ে মাথা,হাত,পায়ে রক্তাক্ত জখম করে।দোকানের ক্যাশে থাকা তিন লক্ষ সত্তর হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।এই মামলায় ১৫ জনকে এজাহার নামীয় ছাড়াও ৪৫জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।চাঁদাবাজি মামলার বাদী এ্যাডভোকেট মহসীন বলেন,২০১৯ সালে মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের দড়িকান্দি বিলে কৃষকদের থেকে ৩০০কানি জমি ১২বছরের জন্য পত্তন নিয়ে মোল্লা ফিসারিজ নামে মাছের প্রজেক্ট গড়ে তুলি।এই প্রজেক্টে মাছ চাষ করার জন্য দাউদকান্দি উপজেলার বারপাড়া গ্রামের মিজানুর রহমানের নিকট ১৬লক্ষ ৬৬হাজার টাকা বাৎসরিক হিসেবে ভাড়া প্রদান করি।প্রজেক্টে মাছ চাষের পর ২০২০সালের ১০ই সেপ্টেম্বর মিজানুর রহমান যখন মাছ ধরতে আসেন তখন সাবেক এমপি ইউসুফ আবদুল্লাহ হারুনের নির্দেশে উপজেলার বাঙ্গরা বাজার থানার খামারগ্রামের রফিকুল ইসলাম (টিয়া রফিকের নেতৃত্বে ১০/১৫জন সন্ত্রাসী এসে মোল্লা ফিসারীজ প্রজেক্টে মাছ ধরা বন্ধ করে দেয় এবং ২৫ লাখ টাকা চাঁদা দাবি করে।চাদাঁ না দিলে প্রজেক্টের মাছ ধরতে দিবে না বলে হুমকি প্রদান করে।এসময় বাধ্য হয়ে প্রজেক্টের এক বছরের ভাড়ার ১৬লক্ষ ৬৬হাজার টাকা রুপালী ব্যাংকের একটি হিসাব নম্বর থেকে সাবেক এমপির উপস্থিতিতে চেকের মাধ্যমে রফিকুল ইসলাম নিয়ে নেয়।এই মামলায় সাবেক এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন ও রফিকুল ইসলামকে আসামিসহ অজ্ঞাতনামা আরো ১০/১২জনকে আসামী করা হয়েছে।এব্যাপারে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন,হত্যাচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে থানায় ২টি মামলা হয়েছে।তদন্ত ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page