১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ করলেন হাইকোর্ট কর্ণফুলী নদীতে ভেসে এলো অজ্ঞাত নারীর মরদেহ পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের মালদ্বীপে মারামারির ঘটনায় ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু নায়ক ফারুকের জন্মদিনে স্মৃতিচারণ করলেন ববিতা: বড় মাপের শিল্পী ও মনের মানুষ ছিলেন তিনি রাজশাহীতে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেয়র লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সিরিজ জয়ের লক্ষ্যে ম্যাকেইতে বাংলাদেশ, ফুরফুরে মেজাজে টাইগাররা
আন্তর্জাতিক:
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু কৃষ্ণসাগরে রুশ অবরোধে থমকে ইউক্রেনের শস্য রপ্তানি, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা ট্রাম্পের ইরান নীতির সমালোচনা করে অভিশংসনের ডাক দিয়ে বিপাকে মার্কিন বিমানসেনা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা জানাল কাতার ঝুঁকিপূর্ণ আকাশপথ: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিমান চলাচলে চরম নিরাপত্তাহীনতা হরমুজ প্রণালিতে সামরিক অভিযানের হুমকি ইরানের, মার্কিন অবরোধ ভাঙার হুঁশিয়ারি যুদ্ধের প্রস্তুতি ও সামরিক নেতৃত্বে বড় রদবদল আনলেন ইরানের নতুন নেতা মোজতবা খামেনি সৌদিতে কোরআন প্রতিযোগিতায় ৩৩ কোটি টাকার পুরস্কার, ইতিহাসে প্রথমবার নারীদের অংশগ্রহণ
     
             

ভিসার দাবিতে বিক্ষোভ: ২০ হাজার বাংলাদেশির পাসপোর্ট ফেরত দিলো ভারত।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আন্তর্জাতিক ডেস্ক>>> ২০ হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিকের পাসপোর্ট ফেরত দিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।ভিসার দাবিতে “বিক্ষোভ ও হুমকির” জেরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।মূলত গত অগাস্টে ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই বন্ধ রয়েছে ভারতীয় ভিসা পরিষেবা।সোমবার (৩০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। আপৎকালীন এবং চিকিৎসার প্রয়োজন ছাড়া আপাতত বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া হচ্ছে না।প্রতিবেদনে বলা হয়েছে,সর্বশেষ খবর অনুযায়ী— ২০ হাজারের বেশি বাংলাদেশির পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে।ঢাকায় ভারতীয় হাইকমিশনকে উদ্দেশ্য করে ব্যাপক বিক্ষোভ ও হুমকির পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।মূলত বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পরিষেবাগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ফলে এই পরিস্থিতির হয় এবং এটি অনেক আবেদনকারীকে কার্যত অচলাবস্থার মধ্যে ফেলে দিয়েছে।টাইমস অব ইন্ডিয়া বলছে,বেশ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে, বর্তমানে শুধুমাত্র সীমিত সংখ্যক জরুরি ভিসার আবেদনগুলো প্রক্রিয়া করা হচ্ছে।অবশ্য এর মধ্যে কিছু ব্যতিক্রম ভিসা আবেদনও অন্তর্ভুক্ত রয়েছে,যেমন— মেডিকেল ইমার্জেন্সি, স্টুডেন্ট ভিসা এবং তৃতীয় দেশে ভ্রমণের জন্য প্রয়োজনীয় ডবল-এনট্রি ভিসা।এর আগে শেখ হাসিনা সরকারের পতনের পর বিক্ষোভের জেরে ভিসা পরিষেবা স্থগিত করা হয়েছিল। রাজনৈতিক পটপরিবর্তনের এই ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তোলে।ভারতীয় এই সংবাদমাধ্যম বলছে, বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো অনেকাংশে বন্ধ করে দেওয়া হয়েছে।আর এর কারণে হতাশাগ্রস্ত আবেদনকারীদের অনেকেই ব্যাপকভাবে হাইকমিশনে ইমেইল করছেন,এমনকি কিছু ইমেইলে ভাঙচুরের হুমকিও রয়েছে।প্রতিবেদনগুলোতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে,ভিসা আবেদন কেন্দ্রের সদস্যরা প্রশ্নবাণে জর্জরিত হচ্ছেন এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো জনগণের অসন্তোষ প্রকাশের স্থানে পরিণত হয়েছে।ক্ষুব্ধ ব্যক্তিরা সোশ্যাল মিডিয়ায় তাদের অভিযোগ জানানোর সময় প্রায়শই হাইকমিশনকে ট্যাগ করছে।অবশ্য ভারতে বিদেশি পর্যটক ও দর্শনার্থীদের ভ্রমণে উল্লেখযোগ্য অবদান রেখেছে বাংলাদেশ।শুধুমাত্র ২০২৩ সালে প্রায় ১৬ লাখ বাংলাদেশি নাগরিকের ভিসা ইস্যু করেছিল ভারত,যার মধ্যে প্রায় সাড়ে চার লাখ ভিসা ইস্যু করা হয়েছিল চিকিৎসার উদ্দেশ্যে।তবে হাসিনা সরকারের পতনের পর গত ৫ আগস্ট থেকে বাংলাদেশিদের ক্ষেত্রে ভারতীয় ভিসা প্রদান কঠোরভাবে সীমাবদ্ধ রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত
যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের
হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু
কৃষ্ণসাগরে রুশ অবরোধে থমকে ইউক্রেনের শস্য রপ্তানি, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা
ট্রাম্পের ইরান নীতির সমালোচনা করে অভিশংসনের ডাক দিয়ে বিপাকে মার্কিন বিমানসেনা
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা জানাল কাতার
ঝুঁকিপূর্ণ আকাশপথ: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিমান চলাচলে চরম নিরাপত্তাহীনতা
হরমুজ প্রণালিতে সামরিক অভিযানের হুমকি ইরানের, মার্কিন অবরোধ ভাঙার হুঁশিয়ারি

You cannot copy content of this page