৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আজকের কাজ আজই শেষ করাই সরকারি কর্মচারীদের পবিত্র দায়িত্ব: ডিসি জাহিদ সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় আলোকিত জীবন গড়ি শাহপরীর দ্বীপ–সেন্টমার্টিন যাতায়াতে দুর্ভোগ নিরসনে কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ অ্যাডভোকেট নাজিয়া জাহানের দেবিদ্বারে নির্মাণকাজে বাধা, চাঁদা দাবি ও জোরপূর্বক টিনের বেড়া দিয়ে দখলের চেষ্টার অভিযোগ শিবগঞ্জে বিপুল পরিমাণ হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেবিদ্বারের গুনাইঘরে মাটি খেকোদের থাবায় ক্ষতবিক্ষত ফসলি জমি ৪নং বদল কোট ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর আলম কোন পথে হাঁটছে বাংলাদেশ? মহেশখালীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার-১৮
আন্তর্জাতিক:
শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা
     
             

নাগেশ্বরীতে নির্যাতনে আহত মানসিক প্রতিবন্ধী জাহেদুলের মৃত্যু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
মিজানুর রহমান কুড়িগ্রাম

মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বেধরকভাবে পিটিয়ে গুরুতর আহত করা জাহেদুলের মৃত্যু হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় তার নিজ বাড়িতে চিকিৎসারত অবস্থায় মারা গিয়েছে। জানা যায় গত এক মাস আগে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চন্ডিপুর বাজারে এ ঘটনা ঘটে বলে জানা যায় ।গুরুত্বর আহত মানসিক প্রতিবন্ধী ব্যক্তির নাম জাহেদুল ইসলাম (৩৫)। তিনি নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ কোচপাড়া গ্রামের মৃত বয়েজ উদ্দিনের ছেলে।মানসিক প্রতিবন্ধির বড়ভাই এমদাদুল হক,ও গোলাম মওলা সহ তার স্বজনরা জানান, জাহেদুল মানসিক প্রতিবন্ধী সে বিগত ২৫ বছর আগে থেকেই (মানসিক প্রতিবন্ধী) পাগল । তারা আরো জানান,গত এক মাস আগে জাহেদুল বাড়ি থেকে হারিয়ে যায় অনেক খোঁজাখুজির পরে তাকে না পেয়ে হামার কুড়িগ্রাম নামক ফেবু পেইজে হারানোর বিজ্ঞাপন দেই তার পরে জানতে পারি সে রংপুর মেডিক্যাল কলেজে আছে,পরে আমরা গিয়ে দেখি অজ্ঞান অবস্থায় পরে আছে,এবং সারা শরীরে ক্ষত চিহ্ন, সেখানে উন্নত চিকিৎসা না পেয়ে আমরা তাকে কুড়িগ্রামে গত ১২ (সেপ্টেম্বর) ক্লিনিকে ড.আসিফ ইকবাল (আরিফ)এর নিকট চিকিৎসা নেই। এবং পরিবারের পরামর্শে, মানসিক প্রতিবন্ধী জাহেদুলকে বাড়িতে নিয়ে আসি।
প্রতিবন্ধী জাহেদুল এর স্বজনরা জানান,(মানসিক প্রতিবন্ধী) জাহেদুল ইসলামকে চন্ডিপুর বাজারের পানাতি হবিবর রহমানের পুত্র নজরুলের স্ত্রী রাস্তার পাশে দিঘিতে গোসল করতে থাকলে মানসিক প্রতিবন্ধী জাহেদুল ইসলাম হেঁসেছে,এবং হাতদিয়ে ইশারা করেছে,বিষয়টি নজরুলের স্ত্রী নজরুলকে জানালে নজরুল জাহিদুলকে বেধরক মারপিট শুরু করে, এবং তার সাথে রফিকুল ইসলাম মাষ্টার, পিতা আব্দুর রহমান ফকির ও হাবিবুর রহমান, পিতা দবির উদ্দিন সহ মারপিট করেছে বলে শুনেছি তিনি আরও জানান, জাহেদুলকে কারা এমন অমানবিক ভাবে বেধরক মারপিট করেছে সেটা জানার জন্য আমরা চন্ডিপুর বাজারে পরিচিত (নামপ্রকাশে অনিচ্ছুক) কয়েকজন ঘটনার সত্যতা জানিয়েছে,সেই সাথে লিটন প্রফেসর (ভিতরবন্দ ডিগ্রি কলেজ) জানিয়েছেন মানসিক প্রতিবন্ধী জাহিদুলকে মেরেছে বলে বিবাদীরা তার কাছে স্বীকার করেছে বলে জানিয়েছেন এবং তিনি বিষয়টি মিমাংসা করে দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন বলে এমদাদুল হক জানায়। অভিযোগের বিষয়ে জানতে নজরুল, হাবিবুর, রফিকুলের মুঠোফোন নম্বরে যোগাযোগ করলে হাবিবুর সঙ্গে কথা হয়,এবং বিষয়টি অস্বীকার করে এবং বলেন এটা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন,বিবাদী নজরুল ও রফিকুলের কাছে মানসিক প্রতিবন্ধী জাহেদুলকে মারধরের অভিযোগে বলেন বানোয়াট ভিত্তিহীন অভিযোগ দায়েরের তদন্ত পূর্বক সুবিচার চাই। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুপ কুমার সরকার বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জাহেদুলের মৃত্যু বিষয়টি পুলিশ ও তার স্বজনরা  নিশ্চিত করেছেন।প্রতিবেদন করা পর্যন্ত মামলা হয় নি’ তার স্বজনরা থানায় গিয়েছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

আজকের কাজ আজই শেষ করাই সরকারি কর্মচারীদের পবিত্র দায়িত্ব: ডিসি জাহিদ
সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময়
আলোকিত জীবন গড়ি
শাহপরীর দ্বীপ–সেন্টমার্টিন যাতায়াতে দুর্ভোগ নিরসনে কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ অ্যাডভোকেট নাজিয়া জাহানের
দেবিদ্বারে নির্মাণকাজে বাধা, চাঁদা দাবি ও জোরপূর্বক টিনের বেড়া দিয়ে দখলের চেষ্টার অভিযোগ
শিবগঞ্জে বিপুল পরিমাণ হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
দেবিদ্বারের গুনাইঘরে মাটি খেকোদের থাবায় ক্ষতবিক্ষত ফসলি জমি
৪নং বদল কোট ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর আলম

You cannot copy content of this page