২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
‘আমার মৃত্যুর জন্য জামালগঞ্জের ইউএনও দায়ী’, ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনায় এসিল্যান্ড সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান এবং পুশইন প্রতিরোধে পৃথক দুটি জনসচেতনতামূলক সভা প্রধানমন্ত্রীর কাছে ১৭ বছর তৃণমূলের নির্যাতিত ও ত্যাগিদের মূল্যায়নের দাবীতে যুবদল নেতার খোলা চিঠি রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় এজাহার ঠাকুরগাঁওয়ে রুহিয়া মাটিতে বিদেশি ফল আনারকলি চাষে সফল উদ্যোক্তা রিমুন উপনির্বাচনে রুহিয়ায় বাবার পক্ষে ধানের শীষের প্রচারণায় মেয়ে ডা. ফাইজা পটিয়ায় নাস্তা কম হওয়ায় শ্বাশুড় বাড়ির নির্যাতনে ৩মাসের অন্ত:সত্বা গৃহবধূর মৃত্যু। সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তেজিত জনতার বাসে আগুন ও ফায়ার সার্ভিস আটকে বিক্ষোভ পটিয়ায় মিনিট্রাকের ধাক্কায় পথচারী নিহত। পটিয়ায় লুট হওয়া চিনি লামা হতে উদ্ধার।
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

কেনিয়ার স্কুলে ভয়াবহ আগুন, ১৭ শিক্ষার্থী নিহত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আন্তর্জাতিক ডেস্ক>>> কেনিয়ার মধ্যাঞ্চলে একটি প্রাইমারি বোর্ডিং স্কুলে অগ্নিকাণ্ডে ১৭ শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে এই আগুনের সূত্রপাত হয়। শুক্রবার পুলিশ মুখপাত্রের বক্তব্যে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।ওই মুখপাত্র রেসিলা ওনিয়াঙ্গো টেলিফোনে রয়টার্সকে বলেছেন, আগুনে আমরা ইতোমধ্যে ১৭ জন শিক্ষার্থীকে হারিয়েছি। এছাড়া আরও ১৪ জন আহত হয়েছে।ঘটনাস্থলে আমাদের কর্মীরা উপস্থিত আছেন।কেনিয়ায় সাম্প্রতিক বছরে আরও কয়েকটি স্কুলে আগুন লেগেছে।যার অধিকাংশই পরবর্তীতে অগ্নিসংযোগের ঘটনা বলে প্রমাণিত হয়।কেনিয়ার হট নাইন্টি সিক্স এফএম রেডিওতে ওনিয়াঙ্গো বলেছেন,নিয়েরিতে অবস্থিত আগুনের শিকার স্কুল ‘হিলসাইড এনডারাশা একাডেমি’তে আরও উদ্ধারকর্মী প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে কর্তৃপক্ষ বিস্তারিত জানাবে।দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) বলেছেন,এই মর্মান্তিক ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি। দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা হবে।সিটিজেন টেলিভিশন তাদের প্রতিবেদনে বলেছে,আগুনে দগ্ধ শিক্ষার্থীদের পরিচয় শনাক্ত করা দুষ্কর হয়ে পড়েছে।কেনিয়ার রেডক্রস এক্স-এ জানিয়েছে,কর্তৃপক্ষ স্কুলটির চারপাশে নিরাপত্তা বেষ্টনী রচনা করেছে।এর আগে ২০১৭ সালে রাজধানী নাইরোবিতে একটি স্কুলে আগুনে প্রাণ হারায় ৯ জন শিক্ষার্থী।২০১২ সালে দেশটির পশ্চিমাঞ্চলে হোমা বে কাউন্টিতে আগুনে পুড়ে ৮ স্কুল শিক্ষার্থী নিহত হয়।২০০১ সালে রাজধানীর বাইরে কিয়ানগুলি সেকেন্ডারি স্কুলের আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৫৮ জনের মৃত্যু হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page