২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রতিভা বিকাশে সুযোগ পেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও বিশ্বজয় করতে পারে: চট্টগ্রামের ডিসি পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ। মহেশখালীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অসহায় বৃদ্ধার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের ঘর উদ্বোধন কর্ণফুলী ড্রেজিং: ব্যয় সাড়ে চার গুণ বাড়লেও বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা আটক পটিয়ায় ৪দিন ব্যাপি রাস উৎসবে সাংসদ আলহাজ্ব এনামুল হক। মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতকানিয়ায় প্রশাসনের সঙ্গে এমপির মতবিনিময় ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে সিদ্ধান্ত আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

জামালগঞ্জে উন্নয়ন কাজ নিয়ে ইউএনও এবং জনপ্রতিনিধিরা মুখোমুখি,পৃথকভাবে স্বাধীনতা দিবস উদযাপন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>> সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ রানার সঙ্গে এলাকার উন্নয়নমূলক কাজ নিয়ে মতবিরোধ থাকায় পৃথক পৃথকভাবে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ বেদীতে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদের নেতৃত্বে ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা।মঙ্গলবার ভোরে পৃথক পৃথকভাবে নেতৃবৃন্দরা পুষ্পস্তবক অর্পণ,সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অপরদিকে সকালে জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ রানার নেতৃত্বে সরকারী কর্মকর্তা ও কর্মচারীরা পৃথকভাবে স্বাধীনতা দিবস পালন করেন।পুষ্পস্তবক অর্পণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু,মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার,ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার,বেহেলীর ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার,সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মোঃ মাসুক মিয়া,জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন,ভীমখালী ইউপি চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান তালুকদার,জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান আবু হানিফ প্রমূখ।জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ বলেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা,উপজেলা পরিষদের চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও ৬টি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সাথে এলাকার কোন উন্নয়নমূলক কাজে তিনি কোন প্রকার সমন্বয় না করেই তার ইচ্ছামতে কাজ করে যাচ্ছেন।তিনি বলেন হাওরে ফসল রক্ষা বাঁধ, বেহেলী বাজার, উজ্জ্বল পুর রাস্তা,আশ্রয় প্রকল্প সহ বিভিন্ন কাজে অনিয়ম দূর্নীতিসহ নানা সমস্যা রয়েছে।জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের এমন কর্মকান্ড নিয়ে উপজেলার সকল স্থানীয় উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের সকল জনপ্রতিনিধিরা মিলে সুনামগঞ্জের জেলা প্রশাসকের নিকট মৌখিকভাবে জানানো হয়েছে এবং তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ^স্থ করেছেন বলে তিনি উল্লেখ করেন।এই উপজেলায় এখনো অধিকাংশ হাওরের ফসল রক্ষা বাধেঁর কাজ এখনো সম্পন্ন না হওয়াতে কৃষকরা তাদের সোনালী ফসল ঘরে তোলা নিয়ে শংঙ্কায় দিন কাটাচ্ছেন।শীঘ্রই হাওর ফসলরক্ষা বাঁধে পরিদর্শন করা হবে বলে তিনি জানান।

সুনামগঞ্জ প্রতিনিধি২৬.০৩.২০২৪

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page