২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মাছের রাজা জাতীয় মাছ ইলিশ। নগরকান্দায় মামলার বাদীর বসতঘরে আগুন, থানায় অভিযোগ সাতকানিয়ায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে স্যার না ডাকায় হয়রানির অভিযোগ রুহিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা ঠাকূরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল পটিয়ায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় কর্ভাটভ্যান দ্বিখন্ডিত।আটকা পড়ে ১৮শ পর্যটক। মহেশখালীতে মোবাইল কোর্টের অভিযান ও জরিমানা কর্মতৎপর ও গণমুখী পুলিশিংয়ে পিপিএম (সেবা) পদক অর্জন কক্সবাজার পুলিশ সুপারের কিশোরগঞ্জে ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন স্কুল শিক্ষার্থী সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

পটুয়াখালী সরকারী কলেজের অফিস সহায়ককে পেটালেন ছাত্রলীগ নেতা নির্বিকার কলেজ কর্তৃপক্ষ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী>>> পটুয়াখালী সরকারী কলেজের কথিত ছাত্রলীগ নেতা আল আমিন ওরফে কলোনি আল আমিনের বিরুদ্ধে কলেজের বাংলা বিভাগের এমএলএসএস আবদুস সালামকে মারধর ও কলেজের বিভিন্ন আসবাব পত্র ভাংচুরের অভিযোগ উঠেছে।সোমবার সকালে কলেজের কলা ভবনের বাংলা বিভাগের অফিস কক্ষে মারধর ও ভাংচুরের ঘটনা ঘটে।বাংলা বিভাগের এমএলএসএস আবদুস সালাম বলেন,‘আজ(সোমবার) সকালে আল আমিন বেশ কয়েকজন ছাত্রকে নিয়ে আমাার কাছে রোল নম্বর জানতে চায়,এ সময় আমি বলি রোল নম্বর দিতে হলে স্যার দের পারমিশন লাগবে। এতে করেই সে ক্ষিপ্ত হয়ে আমাকে প্রথমে গালাগাল এবং এক পর্যায়ে আমাকে মারধর শুরু করে।আমি তাকে সরিয়ে দিয়ে রুমের বাহিরে বের করে দেই।সে বাহিরে গিয়ে বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে।আমি আমার শিক্ষকদের জানিয়েছি। তারা এ বিষয় পরবর্তী পদক্ষেপ গ্রহন করবে।এ দিকে ছাত্র কর্তৃক অফিস স্টাফকে মারধরের ঘটনায় অধ্যক্ষ’র রুমে তাৎক্ষনিক অনানুষ্ঠানিক বৈঠকে বসেন শিক্ষক পরিষদ নেতা সহ জেলা ছাত্রলীগের নেতারা।এ নিয়ে আলোচনা হলেও আল আমিন কাউকেই পরোয়া করেন না বলে সভা থেকে উঠে যান। ব্যবস্থাপনা বিভাগের ছাত্র আল আমিন এর আগেও কলেজের বেশ কয়েক শিক্ষক এবং স্টাফদের লাঞ্চিত করেছেন।তবে ক্ষমতাশীন দলের রাজনীতি করায় তার তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।আর এতে করেই তিনি পটুয়াখালী সরকারী কলেজে এক ভিতিকর পরিস্থিতি সৃষ্টি করেছেন।আল আমিন সরকারী কলেজ এলাকায় তার বাসা থাকলে ও তিনি পটুয়াখালী সরকারী কলেজ হোস্টেলে ৩০৩ নম্বর রুম দখল করে একাই বসবাস করছেন।নিয়মিত সেখানে তিনি বসাচ্ছেন মাদকের আসর।হোস্টেল রুমে লালন পালন করছেন দেশি বিদেশী বিভিন্ন পাখি।তবে সব কিছু দেখেও অনেকটা নির্বিকার সরকারী কলেজ কর্তৃপক্ষ।এ বিষয় জানেত চাইলে পটুয়াখালী সরকারী কলেজের অধ্যক্ষ নুরুল আমিন বলেন,‘আমি এ বিষয় কোন মন্তব্য করবো না।আজ আমার শরীরাটা ভালো নেই। আপনারা আগামীকাল আসেন।’তবে সরকারী কলেজের শিক্ষক পরিষদের সচিব জাফর ইকবাল বলেন, একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে।আমরা প্রিন্সিপ্যাল স্যারের সাথে এ নিয়ে বসেছি।ছাত্র নেতাদের সাথে কথা বলছি।আশা করছি দ্রুত একটি সমাধান মিলবে।এ বিষয় অভিযুক্ত ছাত্রলীগ নেতা আল আমিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন,আমি কারো উপর হামলা করিনি এটা মিথ্যা।কলেজ হোস্টেলে তিনি একা একটি রুম বরাদ্দ নিয়ে থাকছেন কেন এমন প্রশ্নে আল আমিন বলেন আমি যে রুমটিতে থাকছি সেটি কলেজ সভাপতির রুম এ কারনে আমি একাই টাকা দিয়ে থাকছি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page