৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রামুতে ধরা পড়ল জোড়া খুনের প্রধান আসামি জিয়া চাঁদাবাজির মামলায় হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক সুনামগঞ্জের ধর্মপাশায় দু’পক্ষের সংঘর্ষে সুনই গ্রামের নাসিম নামে ১ জন নিহত হাটহাজারীতে পিকআপের ধাক্কায় ৪ জন গুরুতর আহত ফটিকছড়িতে বাস-সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ: বাবা-ছেলে নিহত, বিক্ষুব্ধ জনতার বাসে অগ্নিসংযোগ বাজেট অধিবেশনে প্যানেল স্পিকার শাহজাহান চৌধুরী এমপি জিয়া-বেগম জিয়ার যোগ্য উত্তরসূরি তারেক রহমান- লায়ন হেলাল চট্টগ্রামে সড়ক-ফুটপাত থেকে দুই শতাধিক দোকান উচ্ছেদ, হকারদের ক্ষোভ, নোটিশ ছাড়াই অভিযান ৬৩ বছরের অপেক্ষার অবসান, পতেঙ্গার তিন ওয়ার্ডে পৌঁছাচ্ছে ওয়াসার পানি সুনামগঞ্জের ধর্মপাশায় দু’পক্ষের সংঘর্ষে সুনই গ্রামের নাসিম নামে ১ জন নিহত।
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

পাবনায় চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি>>> পাবনার ঈশ্বরদীতে জমজম স্পেশালাইজড হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।রোববার শহরের হাসপাতাল সড়কের ওই বেসরকারি প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।মৃত নবজাতকের মা ইসরাত জাহান সিন্তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।সান্তার বাবা ইমারত আলী ও পরিবারের সদস্যরা জানান,একবার নরমাল ডেলিভারি আরেকবার সিজারিয়ান অপারেশন করার কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করেন জমজম স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও চিকিৎসক নাফিসা কবির।তাঁর সিদ্ধান্তহীনতা এবং ভুল চিকিৎসার কারণেই নবজাতকের মৃত্যু হয়েছে।এদিকে মৃত সন্তান প্রসবের পর ইসরাত জাহান সিন্তার অবস্থাও খারাপ।ইমারত আলী জানান,মেয়ে অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে নাফিসা কবিরের তত্ত্বাবধানে ছিল।পরীক্ষা-নিরীক্ষার পর সন্তান প্রসবের দিন তিনিই ধার্য করেন।তাঁরই পরামর্শে রোগীকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।তবে ভর্তির পর থেকে চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা প্রদানে চরম অবহেলা করায় ক্রমে সিন্তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।এক পর্যায়ে প্রচুর রক্তক্ষরণ হলে অবস্থা বেগতিক বুঝতে পেরে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে অন্য হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন।তাৎক্ষণিকভাবে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করার পর রোগীর অবস্থার আরও অবনতি হয়।পরে সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।এ পর্যন্ত রোগীর শরীরে ১৮ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।সন্তান মারা গেছে,এখন মায়ের জীবনও বিপন্ন।এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক নাফিসা কবির জানান,তারা চিকিৎসা প্রদানে কোনো অবহেলা করেননি।রোগীর শারীরিক অবস্থা দুর্বল হওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয় ও নবজাতক মারা যায়।ওই পরিস্থিতিতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী নেওয়ার পরামর্শ দেওয়া হয়।ঈশ্বরদী থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, নবজাতকের মৃত্যুর ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছেন।বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page