১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
হংকংয়ে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড: টাইফুন ডলফিনের প্রভাবে তীব্র দাবদাহ ফ্যাসিবাদ ও খুনের রাজনীতি আর চলবে না: গাইবান্ধায় জামায়াত আমির মেসির অবসরের সিদ্ধান্ত একান্তই তার ব্যক্তিগত: আর্জেন্টিনা ফুটবল প্রধান সৌদি আরব ফুটবল ফেডারেশনের নির্বাচন: প্রার্থিতা বাতিল নিয়ে তীব্র বিতর্ক ও আপিলের প্রস্তুতি বাংলাদেশের বিপক্ষে ফেরা নিশ্চিত করলেন নাথান লায়ন, দিলেন ট্র্যাভিস হেডের সার্টিফিকেট হ্নীলার শাহীন হোয়াইক্যং চেকপোস্টে ১,৫৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে বড় ধরনের ধস ডিম্বাণু সংরক্ষণের ঘোষণা দিলেন মার্কিন কংগ্রেস সদস্য ওকাসিও, প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার সম্ভাবনা নাকচ করেননি চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক
আন্তর্জাতিক:
হংকংয়ে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড: টাইফুন ডলফিনের প্রভাবে তীব্র দাবদাহ ডিম্বাণু সংরক্ষণের ঘোষণা দিলেন মার্কিন কংগ্রেস সদস্য ওকাসিও, প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার সম্ভাবনা নাকচ করেননি কাতার-ওমান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর: কৌশলগত অংশীদারিত্বে নতুন উচ্চতা ভারতে মুসলিমদের ওপর ক্রমবর্ধমান বিদ্বেষ ও সহিংসতা নিয়ে উদ্বেগজনক প্রতিবেদন প্রেক্ষাপট: দিল্লির ছায়া পেরিয়ে বিশ্বমঞ্চে: বাংলাদেশের পররাষ্ট্রনীতির নতুন মানচিত্র চীনের উপকূলে শক্তিশালী টাইফুন ডলফিনের আঘাত: রেড অ্যালার্ট জারি, হাজারো ফ্লাইট বাতিল ইরানের সঙ্গে আংশিক দর-কষাকষি চলছে, জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পারমাণবিক নিরাপত্তা ও বিকিরণ প্রতিরোধে কাতার-সৌদি আরবের ঐতিহাসিক সমঝোতা স্মারক বেঙ্গালুরুতে বাংলাদেশি সন্দেহে শত শত শ্রমিক আটক, পুলিশের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ সৌদি আরবে হুথিদের হামলার তীব্র নিন্দা জানাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
     
             

ফরিদপুরের সালথায় খাল খনন করে ইটভাটায় মাটি বিক্রি অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি ফরিদপুর>>>ফরিদপুরের সালথায় পেঁয়াজ ক্ষেতের ভেতর দিয়ে খাল খনন করে মাটি বিক্রি অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী এক ইউপি সদস্যের বিরুদ্ধে।উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া ছয়আনি গ্রামের আশ্রয়ণ প্রকল্পের সামনে কয়েক বিঘা জমির পেঁয়াজের চারা নষ্ট করে ও একটি মেহগুনির বাগানের ভেতর দিয়ে প্রায় দেড় কিলোমিটার এই খাল খনন করা হয়েছে। এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বেশ কয়েকজন কৃষকরা।শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়,খারদিয়া ছয়আনি আশ্রয়ণ প্রকল্প থেকে বলতলা এলাকা পর্যন্ত পেঁয়াজ ক্ষেত ও একটি মেহগুনির ভেতর দিয়ে ভেকু মেশিন (খননযন্ত্র) দ্বারা একটি খাল খনন করা হয়েছে।ভেকুর তাণ্ডবে নষ্ট হয়েছে কয়েক বিঘা জমির পেঁয়াজের তাজা চারা।উপড়ে ফেলা হয়েছে একটি বাগানের কয়েকটি মেহগুনির গাছ।পাশেই কৃষিজমিতে খনন করা হয়েছে আরেকটি পুকুর।স্থানীয় কৃষকরা জানান,পেঁয়াজ ক্ষেত ও বাগানের ভেতর দিয়ে খাল কাটার নামে ভেকু মেশিন মাটি কেটে ইটভাটাসহ বিভিন্ন এলাকায় বিক্রি করেছেন যদুনন্দী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফরিদ হোসেন।খনন করা মাটি খালের দুই পাড়ে না ফেলে বিক্রি করে দেওয়া হয়েছে।ফলে ওই খাল কৃষকের কোনো উপকারে আসবে না।বরং বৃষ্টি নামলে খালের দুই পাশে থাকা কৃষিজমির মাটি ভেঙে খাল ভরাট হয়ে যাবে।তারা আরো জানান,খাল খননের মাটি অবৈধ ট্রলি গাড়িতে করে নেওয়া-আনা করায় কোটি টাকা ব্যয়ে নির্মিত স্থানীয় পাকা সড়কগুলো নষ্ট হয়েছে।ফসলসহ পাকা সড়কের ব্যাপক ক্ষতি হলেও স্থানীয়ভাবে ওই ইউপি সদস্য প্রভাবশারী হওয়ায় তার ভয়ে কেউ মুখ খুলেনি।এ বিষয় অভিযুক্ত ইউপি সদস্য মো. ফরিদ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জনস্বার্থে খালটি কাটা হয়েছে।তবে সরকারি কোনো প্রকল্পের মাধ্যমে খাল কেটে মাটি বিক্রি করছেন কি না,এমন প্রশ্নের উত্তর না দিয়ে তিনি ফোন কেটে দেন।এরপর আর ফোন রিসিভ করেননি।যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন মিয়া বলেন,ওখানে একটি সরকারি খাল ছিল।খালটি ভরাট হয়ে যাওয়ায় কৃষকরা সেখানে পেঁয়াজ চাষ করে আসছে।তবে খালটি সরকারি কোনো প্রকল্পের মাধ্যমে কাটা হয়নি।ইউপি সদস্য ফরিদ মাটি বিক্রি করার জন্য ব্যক্তিস্বার্থে খালটি কেটেছে বলে জানতে পেরেছি।যেকারণে খালের পাড় বাঁধা হয়নি।ফলে খালটি জনগনের দশ পয়সার উপকারে আসবে না।যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন,এই খাল কাটার ব্যাপারে আমি কিছু জানি না।কোনো প্রকল্পের মাধ্যমে খাল কাটা হচ্ছে না। তবে শুনেছি খাল কেটে মাটি বিক্রি করা হচ্ছে।রবিবার সকালে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিছুর রহমান বালী বলেন, সরকারিভাবে খালটি কাটা হয়নি।আমার অনুমতিও কেউ নেয়নি।আমি এই বিষয় কিছু জানিও না।তবে খোঁজখবর নিয়ে দেখছি।

মিজানুর রহমান
০১৮৩২১১৯৬৭৭
২৫ ফেব্রুয়ারি ২০২৪

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page