২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

হাজারো মানুষের অশ্রু সিক্ত মোনাজাত আর আমীন আমীন ধ্বনিতে সমাপ্তি হলো পবিত্র মেরাজুন্নবী (সঃ) মাহফিল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমীন বিশেষ প্রতিনিধি,

দুনিয়ার শান্তি ও আখেরাতের মুক্তির কামনা, ও আল্লাহর রহমত আর মাগফেরাত আশায় মদিনা জামাতের হযরত পীর সাহেব হুজুরের অশ্রুসিক্ত ও হৃদয়বিদারক মুনাজাত আর হাজারো মানুষের আমীন আমীন ধ্বনিতে আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হলো পবিত্র মেরাজুন্নবী (সঃ) উপলক্ষে মদিনার জামাতের উদ্যোগে বাৎসরিক দোয়ার মাহফিল।মদিনার জামাতের কেন্দ্রীয় কার্যালয়,কামাল্লা, মুরাদনগর কুমিল্লায়, আজ মঙ্গলবার ১৩ ই ফেব্রুয়ারি সকালে বিদায়ী নসিহত ও দীর্ঘ মোনাজাতের মাধ্যমে বাৎসরিক এ মাহফীলের সমাপ্তি ঘোষণা করা হয়,
মাহফিলে কামাল্লা কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস ও , মদিনার জামাতের কেন্দ্রীয় মহাসচিব প্রিন্সিপাল পীরজাদা শাহ্,আ, ন, ম, সাইফুর রহমান খন্দকার ও পীরজাদা মাও,হেদায়েত উল্লাহ খন্দকারের পরিচালনায়
মদিনার জামাতের কর্নধার কামাল্লার হযরত পীর সাহেব হুজুরের সভাপতিত্বে, হাজার হাজার, মুসল্লির উপস্থিতিতে মদিনার জামাত বাংলাদেশের আমীর, আমীরে শরীয়ত, পীরে কামেল শাহশুফী আলহাজ্ব হযরত মাওলানা মোঃ হাবিবুর রহমান খন্দকার পীর সাহেব হুজুরের গুরুত্বপুর্ণ নসিহত তালিম দোয়া ও মোনাজাতের মাধ্যমে আজ সকালে সমাপ্তি হলো পবিত্র মেরাজুন্নবী (সঃ) উপলক্ষে বাৎসরিক জিকির, তালিম ও দোয়ার মাহফিল,
মাহফিলে সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত,
জিকির ও জিকির ও তালিম এবং বয়ান পেশ করেন , পীরজাদা মাওলানা সাইফুর রহমান খন্দকার, ও পীরজাদা মাওলানা হেদায়েত উল্লাহ্ খন্দকার, প্রফেসর ড.আহসান উল্লাহ, সাবেক ভাইস চ্যান্সেলর – ইসলামী আরবী বিশ্ব বিদ্যালয়।, বিশিষ্ট আলেমে দ্বীন,কদমতলী মদিনার জামাত শাহী দরবার শরীফের সাজ্জাদানশীন পীর আলহাজ্ব হযরত মাওঃ মোঃ মহসীন কবির ইউসুফী আলোচক দেশ টিভি ঢাকা,হজরত মাওঃ হাবিবুল্লাহ্ বেলালী খলিফা মদিনার জামাত কামাল্লা দরবার শরিফ মহাদেশ কাজী মোহাম্মদ শরিফ উল্লাহ্, মাওলানা মাহমুদুল হাসান জসিম সহ বহু পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম ও কামাল্লা মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপাল সহ মদিনার জামাতের হুজুরের খলিফা, মোবাল্লেগ সহ আরও অনেক শিক্ষক ও আলেম ওলামাবৃন্দ ধারাবাহিকভাবে আলোচনা পেশ করেন।বাংলাদেশ নূরে মদিনা ছাত্র কাফেলার তত্ত্বাবধানে, বক্তাগণ তাদের বক্তব্যে দুনিয়ার শান্তি ও আখেরাতের মুক্তির জন্য কুরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করা এবং মদিনার জামাতের হাদিয়া তেলোয়াত, ও মদিনার জামাতের আদর্শ মেনে আল্লাহর রাজি ও সন্তুষ্টি অর্জন করার আহবান জানান,এ সময় উপস্থিত ছিলেন কামাল্লা মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা, জামেয়া হাবিবিয়া সুন্নিয়া দ্বিনিয়া মাদ্রাসা,দারুস সুন্নাহ ক্যাডেট মাদ্রাসা, আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার অসংখ্য ছাত্র-শিক্ষকসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার মুসল্লিরা,
পরিশেষে আজ সকাল আটটায় হাজারো মানুষের চোখের পানি,আর কান্নায়, দেশ ও জাতির কল্যাণ ও মঙ্গল কামনা ও মদিনার জামাতের আশেকিন ও সালেকিন সহ সকল কবরবাসির রুহের মাগফেরাত কামনায় করে হযরত পীর সাহেব হুজুরের বিশেষ এক দীর্ঘ অশ্রুসিক্ত মোনাজাত ও তাবারুক বিতরনের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page