১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ডারউইন টেস্টে অজিদের নাস্তানাবুদ করে বাংলাদেশের রঙিন দিন মাঠের ঘাসে ছত্রাকের সংক্রমণ, লা লিগার ম্যাচ স্থগিত নিয়ে ক্ষুব্ধ ওসাসুনা ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন বিশেষজ্ঞ চিকিৎসক ডারউইন টেস্ট: তানজিদের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বড় লিড রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নে আনন্দে উচ্ছ্বসিত রুহিয়া, নেতাকর্মীদের মিষ্টি বিতরণ একযোগে চাকরি গেল ৪৯ পুলিশ পরিদর্শকের | দৈনিক এদিন যৌথ সামরিক মহড়া নিয়ে তীব্র ক্ষোভ, নতুন প্রতিরোধ গড়ার হুঁশিয়ারি উত্তর কোরিয়ার জাপানে নজিরবিহীন রেকর্ড বৃষ্টি ও বন্যায় ৪ জনের মৃত্যু, আটকা হাজারো যাত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন: মুনাফা তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা ইরানের সঙ্গে যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র: সামরিক সক্ষমতা নিয়ে উদ্বেগ
আন্তর্জাতিক:
ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন বিশেষজ্ঞ চিকিৎসক যৌথ সামরিক মহড়া নিয়ে তীব্র ক্ষোভ, নতুন প্রতিরোধ গড়ার হুঁশিয়ারি উত্তর কোরিয়ার জাপানে নজিরবিহীন রেকর্ড বৃষ্টি ও বন্যায় ৪ জনের মৃত্যু, আটকা হাজারো যাত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন: মুনাফা তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা ইরানের সঙ্গে যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র: সামরিক সক্ষমতা নিয়ে উদ্বেগ ইউরোপের সঙ্গে বাণিজ্যের নতুন দিগন্ত: আর্কটিক সিল্ক রোড নিয়ে চীনের বড় পরিকল্পনা তুরস্ক সফরের সময় ট্রাম্পের গোপন বিমান বদলের নেপথ্যে ছিল ক্ষেপণাস্ত্র হামলার হুমকি পারমাণবিক হামলা হলে সব মার্কিন ঘাঁটি দখলের হুঁশিয়ারি ইরানের সামরিক কর্মকর্তার পুনরায় সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ইয়েমেন, সতর্কবার্তা জাতিসংঘের যুক্তরাষ্ট্রে ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার চক্র ফাঁস, গ্রেপ্তার ১১
     
             

জামালপুরে আওয়ামী লীগের শান্তি শোভাযাত্রা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ জামালপুর সদর প্রতিনিধি

বিএনপি-জামাত এর সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর পৌর আওয়ামী লীগ আয়োজিত শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩০ জানুয়ারি ) বিকেলে বকুতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি জাহেদা সফির মহিলা কলেজ গেটের সামনে গিয়ে শেষ হয়।শোভাযাত্রায় জাতীয় পতাকা হাতে নিয়ে নেতাকর্মীরা স্লোগান দেন ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’। পরে শোভাযাত্রা শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে জামালপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাসুম রেজা রহিম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।এসময় জেলা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, , বিএনপি জামাত অগ্নিসন্ত্রাস করলে, নৈরাজ্য করলে আমরা কিন্তু বসে থাকব না। বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে উন্নয়নকে থামিয়ে দেওয়ার জন্য। বাংলাদেশকে তারা আবার সন্ত্রাসী রাষ্ট্র বানাতে চায়। দেশে শান্তি ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আমাদের এই শান্তি শোভাযাত্রার আয়োজন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page