৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নাগেশ্বরীতে বিজয় হত্যার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ পটিয়ায় দুটি উন্নয়ন প্রকল্পের কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন -এম পি এনাম পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে চারজন আটক রাজশাহী সীমান্তে বিজিবি’র প্রথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল জব্দ মহেশখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের মাঠ সংস্কারের কাজ পরিদর্শনে ইউএনও জনগনের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক : ডাঃ শফিকুর রহমান র‍্যালিতে গান গাওয়া নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা শিল্পী জুলি’র আইনজীবীরা সমাজে আইনের প্রতিচ্ছবি: বিচারক হাসানুল ইসলাম সাংবাদিকের ওপর হামলা: সব আসামিকে গ্রেফতারে সাংবাদিকদের কঠোর হুঁশিয়ারি সাতকানিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

সুন্দর জীবন গঠনে সুস্থ সংস্কৃতি চর্চার কোন বিকল্প নেই -ভূমিমন্ত্রী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

ইরফান করিম চৌধুরী খুলনা সদর প্রতিনিধি

ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, সুন্দর জীবন গঠনে সুস্থ সংস্কৃতি চর্চার কোন বিকল্প নেই। শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকলে বিপথগামী হবে না। শিক্ষা, স্বাস্থ্য সবকিছুই খেলাধুলার মাধ্যমে বিকশিত হয়।তিনি আজ (শনিবার) বিকালে খুলনার ডুমুরিয়া যুবসংঘ মাঠে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি উপজেলা পর্যায়ের ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। ছেলেমেয়েরা আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে বিজয় অর্জন করে দেশের সুনাম অক্ষুন্ন রেখেছে। যুব সমাজকে মাদক, স্মার্টফোনের অসক্তি থেকে দূরে রাখতে ক্রীড়ার প্রতি আগ্রহ বাড়াতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানান ভূমিমন্ত্রী।উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ নুরুল আলম। স্বাগত বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস।অনুষ্ঠানে মন্ত্রী বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।পরে ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ শহিদ জোবায়েদ আলী মিলনায়তনে ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, গণমাধ্যমকর্মীরা জাতির বিবেক। যাচাই-বাছাই করে সংবাদ পরিবেশন করলে সমাজ, জাতি ও দেশ উপকৃত হবে। খুলনার উন্নয়নে কাজ করার জন্য মন্ত্রী গণমাধ্যমর্কীদের সহযোগিতা কামনা করেন।

ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি কাজি আবদুল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শারমিন পারভীন রুমা, ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদের গোপাল চন্দ্র দে, রুদাঘরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী তৌহিদ, ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পরে মন্ত্রী ডুমুরিয়া স্বাধীনতা স্মৃতিসৌধ মাঠে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন। সকালে তিনি ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান এবং উলা মাদ্রাসায় স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page