২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

পাবনায় নিপাহ ভাইরাসে একজনের মৃত্যু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে খোকন মালিথা (৫৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত খোকন মালিথা উপজেলার মুলাডুলি ইউনিয়নের পতিরাজপুর গ্রামের মৃত রস্তম আলী মালিথার ছেলে ও সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম মালিথার ভাই।ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসমা খান বিষয়টি নিশ্চিত করেছেন।এলাকাবাসী জানান, খোকনের নিপাহ ভাইরাসের আক্রান্তের বিষয়টি এলাকাবাসী জানতো না। দাফনের পর এলাকায় জানাজানি হয়েছে। কিভাবে তিনি নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিষয়টি জানা যায়নি।মৃতের চাচাতো ভাই ঈশ্বরদী উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মুরাদ মালিথা জানান, গত ৯ জানুয়ারি খোকন মালিথার শারীরিক অবস্থার অবনতি হলে রাজশাহীতে মেডিকেলে নেওয়া হয়। সেখানেই নিপাহ ভাইরাসে আক্রান্তের বিষয়টি ধরা পড়লে ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তিনি মারা যান।ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসমা খান জানান, বিয়ষটা আগে জানা ছিল না। জানার পর গতকাল জানাজায় গিয়ে উপস্থিত সবাইকে সচেতন করা হয়েছে। আমরা এলাকাবসীকের সচেতন করতে পদক্ষেপ নিচ্ছি

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page