৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নাগেশ্বরীতে বিজয় হত্যার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ পটিয়ায় দুটি উন্নয়ন প্রকল্পের কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন -এম পি এনাম পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে চারজন আটক রাজশাহী সীমান্তে বিজিবি’র প্রথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল জব্দ মহেশখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের মাঠ সংস্কারের কাজ পরিদর্শনে ইউএনও জনগনের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক : ডাঃ শফিকুর রহমান র‍্যালিতে গান গাওয়া নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা শিল্পী জুলি’র আইনজীবীরা সমাজে আইনের প্রতিচ্ছবি: বিচারক হাসানুল ইসলাম সাংবাদিকের ওপর হামলা: সব আসামিকে গ্রেফতারে সাংবাদিকদের কঠোর হুঁশিয়ারি সাতকানিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এরফানুল করিম চৌধুরী খুলনা সদর প্রতিনিধি

খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির জানুয়ারি মাসের সভা আজ (বুধবার) সকালে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।সভায় পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, যেকোন অপরাধ বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করলে আইনশৃঙ্খলা রক্ষায় সঠিক দায়িত্ব পালন করা পুলিশের জন্য সহজ হয়। তাই ছোট অপরাধ সম্পর্কেও পুলিশকে অবহিত করতে হবে। মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে পুলিশের নজরদারি অব্যাহত আছে। আইন ও রাষ্ট্রের চেয়ে কেউই শক্তিশালী নয়। জনগণ সহযোগিতা করলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকাটাই স্বাভাবিক। নতুন ভূমি আইন বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। সুন্দরবন সংলগ্ন এলাকার খালের পানিতে বিষ দিয়ে মাছ শিকার বন্ধে আরো কার্যকর ব্যবস্থা নেয়া প্রয়োজন।সিভিল সার্জন ডাঃ মোঃ সবিজুর রহমান সভায় জানান, দেশে চলমান শৈত্যপ্রবাহের কারণে শিশু ও বয়স্ক ব্যক্তিদের ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ার প্রবনতা লক্ষ্য করা যাচ্ছে। অধিক শীতের সময় শিশু ও বয়স্কদের উষ্ণ পরিবেশে রাখার চেষ্টা করতে হবে। শীতের সময় আগুন পোহাতে গিয়ে আগুনে দগ্ধ হওয়ার মতো ঘটনা ঘটে। তাই আগুন ব্যবহার করে উষ্ণতা লাভের চেষ্টা পরিহার করা উচিত। খুলনা জেলায় অবৈধ ক্লিনিক ও ডায়াগোনস্টিক সেন্টারগুলো বন্ধে অভিযান জোরদার করা প্রয়োজন।জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল সভায় জানান, উন্মুক্ত জলাশয়ে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জালের মাধমে মাছ ধরার বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। চিংড়ি মাছে অপদ্রব্য প্রয়োগের বিরুদ্ধে অভিযান চলমান আছে।সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সময় বিক্রেতার কাছ থেকে অবশ্যই ক্রয় রশিদ নিতে হবে। বাজারে অযথা নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি প্রতিরোধে তদারকি অব্যাহত রাখতে হবে। মাদক, সোস্যাল মিডিয়ায় অপব্যবহার করে অপরাধ ও অনলাইন জুয়ার বিস্তার পুরোপুরি বন্ধ করা প্রয়োজন। বোরো আবাদের সময় কৃষি জমিতে লবণপানির প্রবেশ বন্ধে সবাইকে সজাগ থাকতে হবে।সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুসেইন খাঁন, অতিরিক্ত উপপুলিশ কমিশনার এ জেড এম তৈমুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page