২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অপহরণের পর কালো গাড়িতে তুলে যুবককে বর্বর নির্যাতন শিবগঞ্জে দুই কৃতী ব্যক্তিত্বকে সাংবাদিক ফোরামের সংবর্ধনা সাতকানিয়ায় মাদক অপপ্রচারের নেপথ্যে বালুমহাল দখল ও পাওনা টাকার বিরোধ রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামালসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ​উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকায় স্থানান্তর সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় আরজেএফ এর মানববন্ধন রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন পতেঙ্গায় প্রতিমা বিসর্জন কর্মে ধর্মের শিক্ষা প্রতিফলনের আহ্বান- ডিসি জাহিদ সাতকানিয়ায় ৫১০ লিটার চোলাই মদসহ একটি ডাম্পার ট্রাক জব্দ
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

পাবনায় সড়ক দূর্ঘটনায় বৃদ্ধ নিহত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি

পাবনার চাটমোহরে র‌্যাবের গাড়ির ধাক্কায় রইছ শেখ (৬২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে চাটমোহর-টেবুনিয়া সড়কের রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত রইছ শেখ উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রতনপুর গ্রামের মৃত পর্বত শেখের ছেলে।নিহতের স্বজন, প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রইছ শেখ স্থানীয় মসজিদে নামাজ পড়ে চাটমোহর-টেবুনিয়া সড়ক ধরে বাড়ি ফিরছিলেন। রাস্তা পার হওয়ার সময় র‌্যাবের গাড়ি তাকে ধাক্কা দিলে মাটিতে পড়ে যান তিনি। এ সময় রইছ শেখের দুই পা গাড়ির চাকায় পিষ্ট হলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে র‌্যাব সদস্যরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে দ্রুত হাসপাতাল ত্যাগ করেন।পরে ওই বৃদ্ধের শারীরিক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। পরে স্বজনরা অ্যাম্বুলেন্সযোগে রাজশাহী নেওয়ার পথে নওদাপাড়া এলাকায় পৌঁছালে রাত ৯টার দিকে মারা যান রইছ শেখ।রইছ শেখের ভাতিজা জনি হোসেন বলেন, র‌্যাব-১২ এর একটি গাড়ি আমার বড় আব্বাকে ধাক্কা দেয় এবং গাড়ির চাকায় তার দুই পা পিষ্ট হয়। পরে তাকে রাজশাহী নেওয়ার পথে মারা যান। বিষয়টি আমি চাটমোহর থানা পুলিশের ওসি স্যারকে জানিয়েছি। এ ছাড়া র‌্যাবের পক্ষ থেকেও আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন।এ ব্যাপারে চাটমোহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, র‌্যাব-১২ এর একটি গাড়ির ধাক্কায় রইছ শেখ নামের এক বৃদ্ধ আহত হন। পরে রাজশাহীতে নেওয়ার পথে তিনি মারা গেছেন বলে শুনেছি। তবে পরিবারটির পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেয়নি

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page