২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

কিশোরগঞ্জে জেঁকে বসেছে শীত- কাঁপছে মানুষ ও প্রাণিকূল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন-কিশোরগঞ্জে (নীলফামারী)প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জে পৌষের শেষে ফের জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত।টানা কয়েক দিন ধরে এ জনপদের উপর বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ।দিন-রাত সমান তালে বৃষ্টির আদলে ঝির ঝির করে পড়ছে শিশির কনা।কুয়াশার চাদরে ঢাকা থাকছে পল্লী গাঁ গ্রাম,শহর-বন্দর ও মাঠ প্রান্তর।গত ৩দিন ধরে মেঘাছন্ন আকাশে উদয়-অস্তে দেখা মিলছেনা সূর্যের।উত্তর থেকে ধেয়ে আসছে শির শিরে হিমের বাতাস।এমন বৈরি আবহাওয়ায় বেড়েছে প্রচন্ড শীতের প্রকোপ।শীতের এ সাঁড়াশি আক্রমনে জনজীবন স্থবির হয়ে পড়েছে।হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় স্বাভাবিক জীবন যাত্রা বাধাগ্রস্ত হয়ে পড়েছে।এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমওজীবি মানুষ।হিয়ালি ঠান্ডায় কাজে যোগ দিতে না পারায় তারা পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন।মোটা শীতবস্ত্রের অভাবে ছিন্নমূল,অসহায়,নিম্ন আয়ের মানুষসহ বিভিন্ন মাদ্রসা-এতিম খানায় অধ্যায়নরত দরিদ্র-এতিম শিক্ষার্থীরা নিদারুন কষ্টে আছেন।তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে শীতের এই অসহ্য যন্ত্রনা।এ যন্ত্রনা থেকে কিছুটা স্বস্তি পেতে তারা সকাল-সন্ধা ও নিশি রাত পর্যন্ত খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।সরকারি,বে-সরকারিভাবে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল।অপরদিকে শীতের এমন বিরূপ আবহাওয়ায় ছড়িয়ে পড়েছে সর্দি,কাশি,জ্বর,নিউমোনিয়া,ডায়রিয়া,পাতলা পায়খানা,স্বাস কষ্টসহ নানা রোগ বালাই।এসব রোগ-বালাইয়ে শিশু-বৃদ্ধরাই আক্রান্ত হচ্ছে বেশি।হাসপাতালসহ নানা চিকিৎসা কেন্দ্রে তারা সেবা নিচ্ছেন।হাসপাতাল কতৃপক্ষ বলছেন,ঠান্ডা জনিত কারণে নানা বয়সি রোগীর ভিড় বাড়লেও যথাযথ চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।মানুষের পাশাপাশি গবাদি পশু গুলো শীতে কাহিল হয়ে পড়েছে।নানা রোগে আক্রান্ত হচ্ছে গরু,ছাগল, ভেড়া,হাঁস,মুরগি।প্রতিনিয়ত ভূ’ক্তভোগি মানুষ তাদের গবাদি পশুর চিকিৎসার জন্য উপজেলা প্রাণি সম্পদ বিভাগে ভিড় করছেন।প্রাণি সম্পদ বিভাগ জানান,গবাদি পশুর চিকিৎসাসহ মালিকদের শুকনো খাবার,গোয়ালে তাপের ব্যবস্থা রাখাসহ পশুর গায়ের চটের বস্তা জড়িয়ে দেয়ার পরামর্শ দিচ্ছেন।সরেজমিনে দেখা যায়,শীত বাড়ার সাথে সাথে ফুটপাত থেকে বিপনি বিতান গুলোতে শীতের পোশাক বিক্রি জমে উঠেছে।তবে নিম্ন আয়ের মানুষ ছুটছেন সস্তা দরের ফুটপাতের দোকানে।সাত সকালে রাস্তায় বিভিন্ন যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করছে।এ সময় অটো চালক আব্দুস ছামাদ বলেন,শীত,কুয়াশা আর ঠান্ডা বাতাসে হাত পা বরফ হয়ে যাচ্ছে।রাস্তায় গাড়ি চালানো যাচ্ছেনা।প্রয়োজন ছাড়া কেউ বের না হওয়ায় যাত্রীর সংখ্যাও কমে গেছে।এতে সংসার চালনোা কষ্টকর হয়ে পড়েছে।উত্তর দুরাকুটি হাড়িবেচা পাড়া গ্রামের আমিনা বেওয়া,নুর বানু,লাভলি বলেন,শীতে পুরো শরীর কাঁপছে।মোটা শীতবস্ত্রও নেই।তাই আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page