২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, ১১টি সিলিং ফ্যান চুরি সুন্দরবনের বনদস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আটক, অস্ত্র গোলাবারুদ উদ্ধার আইসক্রিমের প্রলোভনে শিশুকে ধর্ষণ অভিযুক্ত ভাড়াটিয়া পলাতক। সখিপুরে গাঁজাসহ আটক এক, মাদক সেবনে দুইজনের কারাদণ্ড সিটি কলেজ ছাত্র সংঘর্ষে পুলিশের নিস্ক্রিয়তার বিচার দাবিতে চট্টগ্রামে ডাকসু ভিপি খাগড়াছড়ি পানছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন সেবা নিলেন ৬৩৬ জন দুর্গম এলাকা বাসি। সখিপুরে “নতুন কুঁড়ি “স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিটি কলেজ ছাত্র সংঘর্ষে পুলিশের নিস্ক্রিয়তার বিচার দাবিতে চট্টগ্রামে ডাকসু ভিপি চা-শ্রমিকদের বঞ্চনার গল্পে অন্য এক সাফা কবির আসছে প্রিয়াংকা পালের নতুন গান হৃদয় ছুঁয়ে যাওয়ার অপেক্ষা
আন্তর্জাতিক:
লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু
     
             

মার্কিন প্রতিরক্ষা প্রধানের ক্যান্সার নিয়ে বাইডেন অন্ধকারে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আন্তর্জাতিক ডেক্স

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রায় একমাস ধরে তার প্রতিরক্ষা প্রধানের অসুস্থতা, হাসপাতালে ভর্তি ও অস্ত্রোপচারের বিষয়ে কিছুই জানতেন না।
হোয়াইট হাউস মঙ্গলবার এ কথা স্বীকার করেছে।
প্রতিরক্ষা প্রধান লয়েড অস্টিন(৭০) তার অসুস্থতার কথা ঠিকমতো প্রকাশ করতে পারেন নি যা ছিল বাইডেনের জন্যে বিব্রতকর। ইসরায়েল ও ইউক্রেন যুদ্ধ ছাড়াও বাইডেন বর্তমানে বেশ কিছু আন্তর্জাতিক সংকট মোকাবেলা করছেন। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে অস্টিনকে ব্যক্তিগতভাবে এসব সামরিক বিষয়গুলো তত্ত্বাবধান করতে হয়।অস্টিনের অসুস্থতা নিয়ে কয়েকদিনের রাখঢাকের পর মঙ্গলবার পেন্টাগণ বিস্তারিতভাবে বিষয়টি তুলে ধরে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যাওয়ায় হোয়াইট হাউস বিব্রতকর অবস্থায় পড়েছে।
ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে অস্টিন চিকিৎসা নিচ্ছেন। এ হাসপাতালের দু’জন ডাক্তার জানিয়েছেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে নিয়মিত পরীক্ষাকালে তার প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয়। একইমাসের ২২ তারিখে তার শরীরে অস্ত্রোপচার করা হয়।
কিছু জটিলতা দেখা দেয়ায় এরপর ১ জানুয়ারি তাকে আবারো হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়া হয়।
হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি স্পষ্ট করে বলেছেন, অস্টিন যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেননি।এদিকে যোগাযোগে ঘাটতি থাকার দায় স্বীকার করে নিয়েছেন অস্টিন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি স্বীকার করছি, জনগণকে যথাযথভাবে অবহিত করা হয়েছে কি-না, তা নিশ্চিত করার জন্য আমি আরও ভালোভাবে কাজ করতে পারতাম।’মার্কিন সামরিক বাহিনীর সর্বোচ্চ কর্তাব্যক্তি দেশটির প্রেসিডেন্ট। এর পরই প্রতিরক্ষামন্ত্রীর অবস্থান। লয়েড অস্টিন বলেন, শিগগিরই পেন্টাগনে ফেরার অপেক্ষায় আছি।মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একজন মুখপাত্র জানান, গত শুক্রবার থেকে নিজের দায়িত্ব পালন করা শুরু করেছেন লয়েড অস্টিন। হাসপাতাল থেকেই কাজ করছেন তিনি।
তবে অসুস্থ অস্টিন কতটা দায়িত্ব পালন করতে পারছেন, তা স্পষ্ট নয়। এমনকী এ পরিস্থিতিতে উপপ্রতিরক্ষামন্ত্রী ক্যাথলিন হিকস তাকে সহায়তা করার জন্য কি ধরনের উদ্যোগ নিয়েছেন, সেটাও জানা যায়নি।এদিকে লয়েড অস্টিনের অসুস্থতার খবর জানার পর গত শনিবার তার সঙ্গে ফোনে কথা বলেছেন জো বাইডেন। দ্রুত সুস্থ হয়ে পেন্টাগণে ফিরবেন তিনি বাইডেন এমন প্রত্যাশা জানিয়ে তাকে শুভকামনা জানিয়েছেন।লয়েড অস্টিন মার্কিন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত চার তারকা জেনারেল। ২০২০ সালে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেয়া হয় তাকে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ইতিহাসে লয়েড অস্টিন প্রথম আফ্রিকান আমেরিকান প্রতিরক্ষামন্ত্রী।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page