১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ডলারে বেতন ও নিরাপদ রেমিট্যান্স নিশ্চিতে কোকা-কোলা মালদ্বীপের প্রধান নির্বাহীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক চাটখিল দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা এবং মেডিকেল ক্লাস চালুর দাবিতে দশমতম দিন ধরে রাস্তা অবরোধ চলছে সাতকানিয়ায় আওয়ামী লীগ সমর্থককে গুলি ও কুপিয়ে জখম: গ্রেপ্তার ১ চট্টগ্রাম সিটির ২২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা ধানসিঁড়ি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসক! প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস টেকনাফের গহীন পাহাড়ে যৌথ অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার পটিয়ায় পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৩। বিদ্যুৎ বিলের তীব্র ঝাঁকুনি: হাটহাজারীতে ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক, ক্ষোভ তুঙ্গে
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

জাতিসংঘের শীর্ষ আদালতে গাজায় ‘গণহত্যা’ অভিযোগের মুখোমুখি ইসরায়েল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আন্তর্জাতিক ডেক্স

ইসরায়েল ও দক্ষিণ আফ্রিকা বৃহস্পতিবার থেকে জাতিসংঘের শীর্ষ আদালতে মুখোমুখি হচ্ছে।
দক্ষিণ আফ্রিকা ফিলিস্তিনের গাজায় ‘গণহত্যার অপরাধে’ ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা দায়ের করেছে। তবে ইসরায়েল দক্ষিণ আফ্রিকার এ অভিযোগ অস্বীকার করেছে।
দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালতে ৮৪ পৃষ্ঠার আবেদনে গাজায় অবিলম্বে সামরিক অভিযান বন্ধে ইসরায়েলকে নির্দেশ দিতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছে। প্রেটোরিয়া শুক্রবার ওই আদালতে করা মামলার আবেদনে গাজায় ইসরায়েলের কর্মকা-কে ‘গণহত্যামূলক’ বলে উল্লেখ করেছে। কারন ইসরায়েল উদ্দেশ্যমূলকভাবে ফিলিস্তিনি নাগরিকদের একটি উল্লেখযোগ্য অংশ, জাতিগত ও জাতিগোষ্ঠী ধ্বংস করছে।
গাজায় ফিলিস্তিনিদের হত্যাসহ শারীরিক ও মানসিক নির্যাতন এবং মানুষের জীবন বিপর্যস্ত করে তোলা হয়েছে বলেও মামলার আবেদনে বলা হয়েছে।দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা গাজা ও দখল করা পশ্চিম তীরে ইসরায়েলের কর্মকান্ডকে তাঁর দেশে ১৯৯৪ সালে অবসান হওয়া শ্বেতাঙ্গ সংখ্যালঘুর বর্ণবাদ শাসনের জাতিগত বিভাজনের সঙ্গে তুলনা করেছেন।দক্ষিণ আফ্রিকার ভাষ্য, ইসরায়েলের আচরণ, বিশেষ করে ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জাতিসংঘের গণহত্যা কনভেনশন লঙ্ঘন করে দেশটি। এ জন্য দ্রুত শুনানির আহ্বান জানানো হয়েছে। মামলার আবেদনে কনভেনশনের অধীনে ফিলিস্তিনি জনগণের অধিকার নিশ্চিত করা, গুরুতর ও অপূরণীয় ক্ষতি থেকে রক্ষা করে সুরক্ষা নিশ্চিত করতে আদালতের প্রতি অনুরোধ জানানো হয়েছে।এদিকে ক্ষুব্ধ ইসরাইল দক্ষিণ আফ্রিকার এ অভিযোগ দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করেছে। ইসরাইল সরকারের মুখপাত্র ইলন লেভি দক্ষিণ আফ্রিকার করা এ মামলার বিরুদ্ধে লড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে এ অভিযোগকে অযৌক্তিক বলে বর্ণনা করেছে।ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দক্ষিণ আফ্রিকাকে উদ্দেশ্য করে বলেছেন, না, আমরা না, নৃশংস গণহত্যা চালিয়েছে হামাস।এ প্রেক্ষিতে হেগের পিস প্যালেসে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতের গ্রেট হল জাস্টিসে উভয় দেশের শীর্ষ কর্মকর্তারা মুখোমুখি হচ্ছেন।আন্তর্জাতিক বিচার আদালত, যেটিকে বিশ্ব আদালতও বলা হয়। এটি একটি জাতিসংঘের দেওয়ানি আদালত। যা দেশগুলোর মধ্যে বিরোধের বিচার করে। এটি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে আলাদা, যা যুদ্ধাপরাধের জন্য ব্যক্তিদের বিচার করে থাকে। জাতিসংঘের সদস্য হিসেবে দক্ষিণ আফ্রিকা ও ইসরায়েল উভয় দেশ এই আদালতের আওতাধীন।উল্লেখ্য, গত ৭ ই অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালানোর পর ইসরায়েল গাজায় পাল্টা নির্বিচারে হামলা শুরু করে এবং হামাসকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করেছে ।গাজায় ইসরায়েলী হামলায় এ পর্যন্ত অন্তত ২২ হাজার ৭২২ জন প্রাণ হারিয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page