১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
উখিয়ার বালুখালী কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী নূরুল আমিন এর সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের আতংকে স্থানীয় জনসাধারণ প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে বেসরকারি খাতের সক্রিয় ভূমিকার অঙ্গীকার কাতার চেম্বারের উদ্বোধনের আগেই শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে পানি লিকেজ, নির্মাণ মান নিয়ে প্রশ্ন জ্বালানি সংকট কাটাতে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী আঞ্চলিক লজিস্টিক হাব হিসেবে চট্টগ্রাম বিমানবন্দর ব্যবহারের প্রস্তাব চট্টগ্রাম চেম্বারের জয়পুরহাটে যুবকের মরদেহ উদ্ধার। মহেশখালীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত জনপ্রিয় হওয়ার আগে সুরকার আইয়ুব বাচ্চুর যেসব কালজয়ী সৃষ্টি খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মালদ্বীপ বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান
আন্তর্জাতিক:
প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসর যাচ্ছেন হামাসপ্রধান খলিল আল-হাইয়া আফগানিস্তানে তালেবান শাসনের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও বর্তমান পরিস্থিতি ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান
     
             

নিউক্যাসলকে উড়িয়ে বছর শুরু লিভারপুলের

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) বড় জয়ে নতুন বছর শুরু করেছে লিভারপুল। মোহাম্মদ সালাহর জোড়া গোলে নিউক্যাসল ইউনাইটেডকে বিধ্বস্ত করেছে জার্গেন ক্লপের শিষ্যরা। প্রথমার্ধে গোলশূন্য থাকা ম্যাচটিতে পরের অর্ধে গোল হয়েছে ৬টি। যেখানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।সোমবার (১ জানুয়ারি) দিবাগত রাতে নিউক্যাসল ইউনাইটেডকে ৪-২ গোলে হারিয়েছে লিভারপুল। অলরেডদের হয়ে জোড়া গোলের দেখা পেয়েছেন মোহাম্মদ সালাহ। বাকি গোল দুটি করেন কার্টিস জোন্স ও কোডি গাকপো। নিউক্যাসলের হয়ে ব্যবধান কমান অ্যালেক্সান্ডার ইসাক ও সভেন বোটম্যান।অ্যানফিল্ডে পুরো ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করে লিভারপুল। নিউক্যাসলের ৩টি শট অন টার্গেটের বিপরীতে মোট ১৫টি শট গোলপোস্টে রাখে স্বাগতিকরা। তবে দলের বড় তারকা মোহাম্মদ সালাহর পেনাল্টি মিসের পরও ৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে জয় তুলে নিয়েছে অলরেডরা।

প্রথমার্ধে গোলশূন্য ড্রতে শেষ হয় লিভারপুল-নিউক্যাসল হাইভোল্টেজ লড়াই। মূল লড়াইটা জমে উঠে দ্বিতীয়ার্ধে। ৬ গোলের সবগুলোই হয়েছে দ্বিতীয়ার্ধে। তবে ম্যাগপাইদের হয়ে গোলপোস্টের নিচে চীনের প্রাচীর হয়ে না দাঁড়ান স্লোভাকিয়ার গোলকিপার মার্টিন দুভরাওকা। তারপরও ৪-২ ব্যবধানে হেরেছে নিউক্যাসেল।নিউক্যাসলকে উড়িয়ে বছর শুরু লিভারপুলের।মায়ের জন্মদিনে দামি গাড়ি উপহার দিলেন রোনালদো দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় লিভারপুল। ২২ মিনিটে পেনাল্টি মিসের পর ৪৯ মিনিটে গোল করেন মিশরীয় ফরোয়ার্ড সালাহ। মাত্র পাঁচ মিনিটের মধ্যে সমতায় ফেরে নিউক্যাসল। ইংলিশ ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডনের পাসে অ্যালিসন বেকারকে পরাস্ত করেন সুইডিশ ফরোয়ার্ড ইসাক। ৭৪ মিনিটে অলরেডদের ২-১ ব্যবধানে এগিয়ে দেন ইংলিশ মিডফিল্ডার কার্টিস জোন্স। এর চার মিনিট পর আবারও গোলের দেখা পায় স্বাগতিকরা। ডাচ ফরোয়োর্ড কোডি গাকপো লিভারপুলকে ৩-১ গোলের লিড এনে দেন।ম্যাচের ৮১তম মিনিটে ব্যবধান ৩-২ করেন ডাচ ডিফেন্ডার সভেন বোটম্যান। কর্নার থেকে উড়ে আসা বল সবার ওপরে লাফিয়ে হেডে জালে পাঠান ম্যাগপাই ডিফেন্ডার। তবে ৮৬ মিনিটে আর ভুল করেননি লিভারপুল তারকা সালাহ। এবার পেনাল্টি থেকে গোল করে অলরেডদের ৪-২ গোলের জয় নিশ্চিত করেন মিশরীয় ফরোয়ার্ড।এ জয়ে ২০ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষেই রইলো লিভারপুল। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাস্টন ভিলা। এক ম্যাচ কম খেলে ৪০ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি। ২০ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে নবম স্থানে নিউক্যাসল ইউনাইটেড।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

উখিয়ার বালুখালী কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী নূরুল আমিন এর সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের আতংকে স্থানীয় জনসাধারণ
প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান
ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র
গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসর যাচ্ছেন হামাসপ্রধান খলিল আল-হাইয়া
আফগানিস্তানে তালেবান শাসনের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও বর্তমান পরিস্থিতি
ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়
কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে
৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত

You cannot copy content of this page