২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

পাবনায় জোর করে বিয়ে দেওয়ায় কিশোরীর আত্মহত্যা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি

পাবনার চাটমোহরে জোর করে বিয়ে দেওয়ায় গলায় ফাঁস নিয়ে মিম খাতুন নামের নবম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে হরিপুর ইউনিয়নের মোস্তালিপুর গ্রামে এ ঘটনা ঘটে।সে ওই গ্রামের মনিরুজ্জামান মনিরের মেয়ে ও কাটাখালি দাখিল মাদ্রাসার ছাত্রী। খবর পেয়ে ওই স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।পুলিশ জানায়, সপ্তাখানেক আগে শুক্রবার পাবনা সদর উপজেলার দিলালপুর গ্রামের আব্দুল মোমিন নামের যুবকের সঙ্গে জোরপূর্বক মিমের বিয়ে দেয় তার পরিবার। বিয়ের পর বৃহস্পতিবার বিকালে বাবার বাড়িতে বেড়াতে আসে সে। সন্ধ্যার পর শোয়ার ঘরে ঘুমাতে যায় এবং বিরক্ত করতে বারণ করে মিম।কোনো সাড়াশব্দ না পেয়ে গভীর রাতে দরজা ভেঙে মিমকে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখে স্বজনরা। ঘটনার ব্যাপারে চাটমোহর থানার ওসি সেলিম রেজা জানান, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page