২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
গলাচিপায় বেশি দামে তেল বিক্রি: দুই ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা। চসিক নির্বাচনে শামসুজ্জামান হেলালীকে মেয়র প্রার্থী ঘোষনা করল জামায়াত সাতকানিয়ায় পরীক্ষার্থীদের পাশে বিএনপি নেতা মো. রাশেদ উদ্দিন সাতকানিয়া ব্যবসায়ী মিজান হত্যা মামলার প্রধান আসামি গিয়াস র‌্যাবের জালে মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা ন্যায্য পাওনার দাবিতে সিসিসিআই কর্মকর্তার আবেদন চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত পটিয়ায় জমির বিরোধ নিয়ে চাচাতো ভাইের হাতে জেঠা তো ভাই খুন। সাতকানিয়ায় বন গবেষণা কেন্দ্রের হাহাকার অর্ধেকের বেশি জমিই দখলে দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি চাটখিলে অকটেন মজুদের অপরাধে জামায়াতের ২ নেতা আটক
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

রূপসায় উত্তপ্ত হচ্ছে নির্বাচনের ভোটের মাঠ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এইচ এম রোকন, খুলনা  >>>  আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে রূপসায় কর্মী-সমর্থকদের মাঝে উদ্বেগ-উৎকন্ঠা।সেই সাথে উত্তপ্ত হচ্ছে নির্বাচনের রূপসার ভোটের মাঠ।রূপসা, তেরখাদা ও দিঘলিয়া এই তিন উপজেলা নিয়ে সংসদীয় আসন খুলনা -৪এ আসনে এবার নৌকার প্রার্থী হয়েছেন সাবেক তারকা ফুটবলার ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম মূর্শেদী। যিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে এবার ৩য় বারের মত নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করছেন।তবে এ নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ক্রীড়া সংগঠক এস এম মোর্ত্তজা রশিদী দারা।এসএম মোর্ত্তজা রশিদী দারা খুলনা ৪ আসনের সাবেক এমপি,ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং জাতীয় সংসদের সাবেক হুইপ মরহুম এস এম মোস্তফা রশিদী সুজার আপন ছোট ভাই। তিনি কেটলি প্রতিক নিয়ে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।যদিও এ আসনে জাতীয় পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি, এনপিপি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ কংগ্রেস, ইসলামী ঐক্যজোট ও বিএনএম প্রার্থীরা রয়েছেন। তবে ভোটাররা মনে করছেন এ আসনে মূল লড়াই হবে নৌকার সাথে কেটলি প্রতীকের।মূলত এই দুই প্রার্থীর মুখোমুখি লড়াইয়ে এবার খুলনা-৪ আসনের নির্বাচন জমজমাট হবে বলেও মনে করছেন তারা। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে রূপসায় ভোটের আমেজ। পাড়া মহল্লায় উঠেছে নির্বাচনী ঝড়।এলাকার বিভিন্ন হাটবাজারে জনসভা, গণসংযোগ, সমাবেশ আয়োজনসহ পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগাচ্ছেন যার যার প্রার্থীদের কর্মী-সমর্থকরা। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও সরব তারা। তবে এরমধ্যে নৌকার প্রার্থীদের প্রচারণাই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।স্বতন্ত্র প্রার্থী দারা তার ভাই মরহুম এস এম মোস্তাফা রশিদী সুজার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তার অনুসারীদের নিয়ে নির্বাচনে নেমেছেন।

অপরদিকে আব্দুস সালাম মূর্শেদী জনগণের ভোটে বার বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় দীর্ঘ সময় ধরে তিনি জনগনের কাছে যেতে পেরেছেন।বিশেষ করে তৃণমূল নেতা কর্মী ও সাধারণ ভোটারের মনে নিজেকে ঠাই করে নিয়েছেন।তাই জনপ্রিয়তার দিক থেকে তিনিও এগিয়ে রয়েছেন।
ভোটারদের মধ্য আলোচনা হচ্ছে দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের (নৌকা প্রতীক) প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী ও স্বতন্ত্র প্রার্থী এস এম মোর্ত্তজা রশিদী দারা (কেটলি প্রতীক) হাড্ডাহাড্ডি লড়াই হবে।যে কারনে এসব বিষয় নিয়ে সর্বত্র চলছে নানা আলোচনা।
ফলে ভোটযুদ্ধে জয়লাভ করতে হলে টেক্কা দিতে হবে একে -অপর প্রার্থী কে। নির্বাচন সামনে রেখে নানা কৌশলে সভা, রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে বিভিন্ন এলাকায় ছুটে যাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের সমর্থন আদায়ে পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন,দিচ্ছেন নানান প্রতিশ্রুতিও। আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সালাম মূর্শেদীর সমর্থকদের দাবি, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও দুইবারের সফল সংসদ সদস্য তার নির্বাচনী আসনে ব্যাপক উন্নয়ন করেছেন। এ ছাড়াও আইনশৃঙ্খলায় বিশেষ অবদান রেখেছেন।ইতিমধ্যে তিনি শান্তি প্রিয় মানুষের প্রিয় ভাজন হয়েছেন। তাই জনগন আবারো তাকে তাদের মূল্যবান ভোটের মাধ্যমে জয়যুক্ত করবেন। অপরদিকে ভাইয়ের জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তিকে কাজে লাগিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে পারবেন বলে দাবি এস এম মোর্ত্তজা রশিদী দারার অনুসারীদের। নির্বাচন সুষ্ঠু ও প্রভাবমুক্ত হলে সাধারণ ভোটারদের ভালোবাসায় বিপুল ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী এস এম মোর্ত্তজা রশিদী দারা জয়লাভ করবেন এবং তাঁকে ঠেকাতে পারবেন না বলে দাবি তাঁর সমর্থকদের।তবে
নির্বাচনের মাঠে সাধারণ ভোটারদের মাঝে যিনি ভোট পেতে শক্তি-সামর্থ্য ও কৌশলের রসায়ন ঘটাতে পারবেন ভোটের পাল্লা তারই ভারি হবে। এ ছাড়াও এই আসনে যিনি প্রান্তিক ভোটার সহ নবীন ভোটারদের সমর্থন পাবেন তিনিই জয়ের মালা বরন করবেন বলে মনে করেন সচেতন মহল।
যে কারনে
নৌকার প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী বেশ আগেভাগেই ভোটের মাঠে প্রচারে নেমেছেন। দলের উপজেলা কমিটি, ইউনিয়ন কমিটি এবং অধিকাংশ ইউপি চেয়ারম্যান তার সমর্থনপুষ্ট হওয়ায় তিনি সুবিধাজনক অবস্থানে রয়েছেন।
অপরদিকে, স্বতন্ত্র প্রার্থী এস এম মোর্ত্তজা রশিদী দারার সমর্থকরা বসে নেই। প্রতীক বরাদ্দের পর হতেই তারাও তাদের সর্বোচ্চ প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন।এখন শুধু ভোট পর্যন্ত অপেক্ষা করার পালা।কার গলায় অলংকৃত হবে বিজয়ের মালা।
রূপসা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোর্শেদুল আলম বাবু জানান,পারিবারিকভাবেই আমরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।মূলধারার আওয়ামীলীগ যারা করেন তারা কখনোই নৌকার বাইরে যাবেন না।
জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা তার পক্ষেই কাজ করবেন। যতই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনই হোক, জয় নৌকারই হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page