৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় মহাসড়কের জমি দখলের অভিযোগ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইওএস সাগর চট্টগ্রামে নারীদের সুরক্ষায় সিএমপি’র ‘সাইবার সাপোর্ট ডেস্ক’ পরিকল্পনা পটুয়াখালীতে ৪৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার। শিকলবন্দি অবস্থায় দগ্ধ হয়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু, স্ত্রীর অভিযোগ অবহেলাজনিত হত্যা রাউজানের যুবককে বায়েজিদে গুলি করে হত্যা, ১ শিশু আহত সাতকানিয়ায় ১৪৫ ধারা উপেক্ষা করে জমি দখল, প্রতিবাদে সংবাদ সম্মেলন চট্টগ্রামে কুকি-চিন আর্মির ৩১ হাজার পোশাক পুড়িয়ে ধ্বংস চাটখিলে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান পটুয়াখালীবাসীর স্বাস্থ্যসেবায় নতুন আশা: ৫০০ শয্যার হাসপাতাল ও ই-হেলথ কার্ডের ঘোষণা প্রতিমন্ত্রী নূরের।
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

ইতালির মিলান বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে হয়ে গেলো বিজয়ফুল কর্মসূচি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রিপোর্টঃ ইতালি থেকে রিয়াজুল ইসলাম কাওছার এবং আশিফ শাহরিয়ার রাজিব >>>
মহান মুক্তিযুদ্ধের গর্বিত ইতিহাস প্রবাসে বংশোদ্ভুত নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারও বিজয়ফুল উদযাপন কমিটি,শিকড় সাংস্কৃতিক সংগঠন এবং মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলান ইতালির সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে বিজয়ফুল কর্মসূচি।প্রতি বছর ডিসেম্বরে বিজয়ফুল কর্মসূচির অংশ হিসেবে ইতালির মিলানে বাংলাদেশ কনস্যুলেটের বঙ্গবন্ধু কর্নার প্রাঙ্গনে করা হয় এ-বিজয়ফুল কর্মসূচি। এতে প্রধান অতিথি হিসেবে বিজয় দিবসে প্রকাশিত বিশেষ ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন করেন এবং সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ।
কর্মসূচির মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজয়ফুল কর্মসূচি ইতালির সমন্বয়কারী ও মিলান বাংলা প্রেসক্লাব ইতালির সভাপতি রিয়াজুল ইসলাম কাওছার।
অনুষ্ঠানে কনসাল জেনারেলের বাণী সহ বিজয় দিবসের বিভিন্ন লেখা নিয়ে প্রকাশ করা হয় বিজয় দিবসের একটি বিশেষ ক্রোড়পত্র।এসময়ে কনসাল জেনারেল বিজয়ফুল পড়িয়ে কর্মসূচির শুভ সূচনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রম কনসাল সাববির আহমেদ,ভাইস কনসাল এ এস এম তাজ উল ইসলাম,কমিউনিটি ব্যক্তিত্ব আকরাম হোসেন।এছাড়া অনুষ্ঠানে প্রবাসী নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য
মুক্তি যুদ্ধের স্মৃতি চারণ করেন মুক্তিযুদ্ধা নূর মোহাম্মদ।
কর্মসূচির তত্ত্বাবধায়ক ছিলেন বিজয়ফুল কর্মসূচি ইতালির সমন্বয়ক ও মিলান বাংলা প্রেসক্লাব ইতালির উপদেষ্টা তুহিন মাহমুদ। প্রবাসের মাটিতে বিজয়ফুল কর্মসূচির মাধ্যমে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পরিচয় এবং বিজয়ের তাৎপর্য তুলে ধরাই বিজয়ফুল কর্মসূচির মূল লক্ষ্য জানালেন আয়োজকরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page