৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রামুতে ধরা পড়ল জোড়া খুনের প্রধান আসামি জিয়া চাঁদাবাজির মামলায় হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক সুনামগঞ্জের ধর্মপাশায় দু’পক্ষের সংঘর্ষে সুনই গ্রামের নাসিম নামে ১ জন নিহত হাটহাজারীতে পিকআপের ধাক্কায় ৪ জন গুরুতর আহত ফটিকছড়িতে বাস-সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ: বাবা-ছেলে নিহত, বিক্ষুব্ধ জনতার বাসে অগ্নিসংযোগ বাজেট অধিবেশনে প্যানেল স্পিকার শাহজাহান চৌধুরী এমপি জিয়া-বেগম জিয়ার যোগ্য উত্তরসূরি তারেক রহমান- লায়ন হেলাল চট্টগ্রামে সড়ক-ফুটপাত থেকে দুই শতাধিক দোকান উচ্ছেদ, হকারদের ক্ষোভ, নোটিশ ছাড়াই অভিযান ৬৩ বছরের অপেক্ষার অবসান, পতেঙ্গার তিন ওয়ার্ডে পৌঁছাচ্ছে ওয়াসার পানি সুনামগঞ্জের ধর্মপাশায় দু’পক্ষের সংঘর্ষে সুনই গ্রামের নাসিম নামে ১ জন নিহত।
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

পাবনার ৫টি আসনে ৩৭টি মনোনয়নপত্রের মধ্যে ৩৪টি বৈধ ঘোষণা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার পাঁচটি সংসদীয় আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৩৭ জন। এগুলোর মধ্যে তিনটি বাতিল এবং ৩৪টি বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক।সোমবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. আসাদুজ্জামান এ তথ্য জানান।দ্বিতীয় দিনের যাচাই-বাছাই শেষে তিনি বলেন, ‘পাঁচটি আসনের জন্য জমা পড়া মনোনয়নপত্রের সংখ্যা ৩৭টি। গতকাল রোববার এবং আজ সোমবার দুই ধাপে আমরা এগুলো যাচাই-বাছাই করেছি। এর মধ্যে পাবনা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ডলি সায়ন্তনী ঋণ খেলাপি হওয়ার জন্য তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।এ ছাড়া, এক শতাংশ ভোটার সমর্থনে ত্রুটি থাকায় পাবনা-২ আসনের আব্দুল আজিজ খান এবং পাবনা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী রবিউল করিমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এ ছাড়া, বাকি ৩৪টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

বৈধ প্রার্থীরা হলেন- পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার একাংশ) আসনে অ্যাডভোকেট শামসুল হক টুকু (আওয়ামী লীগ), অধ্যাপক আবু সাইয়িদ (স্বতন্ত্র), সরদার শাজাহান (জাতীয় পার্টি), শামসুল হক (ন্যাশনাল পিপলস পার্টি), পারভীন খাতুন (জাসদ), জয়নাল আবেদীন (তৃণমূল বিএনপি) ও মুকুল হোসেন (জাকের পার্টি)।পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) আসনে আহমেদ ফিরোজ কবির (আওয়ামী লীগ), খন্দকার আজিজুল হক আরজু (স্বতন্ত্র), মেহেদী হাসান রুবেল (জাতীয় পার্টি), আজিজুল হক (ন্যাশনাল পিপলস পার্টি), শেখ আনিসুজ্জামান (জাসদ), আবুল কালাম আজাদ (তৃণমূল বিএনপি), মমিনুল ইসলাম (বাংলাদেশ তরীকত ফেডারেশন)।

পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে আলহাজ মকবুল হোসেন (আওয়ামী লীগ), আব্দুল হামিদ মাস্টার (স্বতন্ত্র), মীর নাদিম মোহাম্মদ ডাবলু (জাতীয় পার্টি), মাহবুবুর রহমান জয় চৌধুরী (বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি), বেলাল মোল্লা (ন্যাশনাল পিপলস পার্টি), খায়রুল আলম (গণতন্ত্রী পার্টি), কামরুজ্জামান মো. হাদী (জাকের পার্টি) ও আবুল বাশার শেখ (জাসদ)।পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে গালিবুর রহমান শরীফ (আওয়ামী লীগ), বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক (জাসদ), রেজাউল করিম (জাতীয় পার্টি), মো. পাঞ্জাব আলী বিশ্বাস (স্বতন্ত্র) এবং মো. মনছুর রহমান।পাবনা-৫ (সদর) আসনে গোলাম ফারুক খন্দ. প্রিন্স (আওয়ামী লীগ), আব্দুল কাদের খান (জাতীয় পার্টি), মো. জাকির হোসেন (ওয়ার্কার্স পার্টি), মো. মফিজ উদ্দিন (জাকের পার্টি), মো. আবু দাউদ (ন্যাশনাল পিপলস পার্টি) ও মো. আফজাল হোসেন বটু (তৃণমূল বিএনপি

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page