২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অপহরণের পর কালো গাড়িতে তুলে যুবককে বর্বর নির্যাতন শিবগঞ্জে দুই কৃতী ব্যক্তিত্বকে সাংবাদিক ফোরামের সংবর্ধনা সাতকানিয়ায় মাদক অপপ্রচারের নেপথ্যে বালুমহাল দখল ও পাওনা টাকার বিরোধ রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামালসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ​উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকায় স্থানান্তর সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় আরজেএফ এর মানববন্ধন রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন পতেঙ্গায় প্রতিমা বিসর্জন কর্মে ধর্মের শিক্ষা প্রতিফলনের আহ্বান- ডিসি জাহিদ সাতকানিয়ায় ৫১০ লিটার চোলাই মদসহ একটি ডাম্পার ট্রাক জব্দ
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

পাবনায় ককটেল ও পেট্রোল বোমা তৈরীর সরঞ্জামসহ আটক- ২

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি

অবরোধে নাশকতার পরিকল্পনার অভিযোগে পাবনার ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ দুইজনকে আটক করেছে র‍্যাব। এ সময় ককটেল ও পেট্রোল বোমা তৈরীর বেশকিছু সরঞ্জাম জব্দ করা হয়।বুধবার (১৫ নভেম্বর) দুপুরে ঈশ্বরদী উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক ও সরঞ্জাম জব্দ করা হয়।আটককৃতরা হলেন, ঈশ্বরদী পৌর সদরের ফতে মোহাম্মদপুর নিউ কলোনী এলাকার আব্দুল ওহাবের ছেলে ও ঈশ্বরদী পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আউয়াল কবির (৩৮) এবং নুর মহল্লা ফতেমোহাম্মদপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে সরোয়ার জাহান শিশির (৩৩)।র‌্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার গোলাম ফারুক বুধবার (১৫ নভেম্বর) বিকেল ৫টায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।তিনি জানান, স্বেচ্ছাসেবক দলনেতা আউয়াল কবির ও তার সহযোগীরা অবরোধের সমর্থনে দাশুড়িয়া এলাকায় মহাসড়কে পিকেটিং, গাড়ী ভাংচুরসহ বোমা/ককটেল ফাটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করার পরিকল্পনা গ্রহণ করে।গোপন সংবাদের ভিত্তিতে এই খবর পেয়ে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি দল।অরনকোলা গরুর হাটের সামনে অভিযান পরিচালনা করে ককটেল ও পেট্রোল বোমা তৈরীর সরঞ্জামাদিসহ উল্লেখিত দুইজনকে আটক করে।এ সময় তাদের কাছ থেকে ককটেল ও পেট্রোল বোমা তৈরীর কাজে ব্যবহৃত বেশকিছু জর্দার কৌটা, খালি কাঁচের বোতল, ভাঙ্গা কাঁচের টুকরা, এয়ারগানের পিলেট, তারকাঁটা, স্কচটেপ জব্দ করা হয়।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‌্যাব

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page