১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ ১০ জন গ্রেপ্তার বৃষ্টিতে ফের ডুবলো চট্টগ্রাম, শংকিত নগরবাসী পানছড়িতে ওএমএসের চাল-আটা বিতরণে ওজন কম দেওয়ার অভিযোগ, মেহনতি হতদরিদ্র মানুষদের কুতুবদিয়া কোস্ট গার্ডের অভিযান! মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় পাট কর্মকর্তার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, মারধরের শিকার কেয়ারটেকার প্রেক্ষাপট: টাইগারদের কাছে হারের পর জরিমানা ও শাস্তির মুখে অস্ট্রেলিয়া দল সৌদিতে কোরআন প্রতিযোগিতায় ৩৩ কোটি টাকার পুরস্কার, ইতিহাসে প্রথমবার নারীদের অংশগ্রহণ আরবি লাইপজিগের বিপক্ষে গোল করার পর মাঠে লুটিয়ে পড়লেন জামাল মুসিয়ালা কাতারে আটক পাইলটদের বিষয়ে অনুসন্ধানে প্রতিনিধি দল পাঠাতে চায় ইরান দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫
আন্তর্জাতিক:
সৌদিতে কোরআন প্রতিযোগিতায় ৩৩ কোটি টাকার পুরস্কার, ইতিহাসে প্রথমবার নারীদের অংশগ্রহণ কাতারে আটক পাইলটদের বিষয়ে অনুসন্ধানে প্রতিনিধি দল পাঠাতে চায় ইরান হাওয়াইয়ে ঘূর্ণিঝড় লালার তাণ্ডব: নিহত ১, বিদ্যুৎহীন ১ লাখ ৮৩ হাজার গ্রাহক আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে স্থিতিশীলতা বজায় স্পেনের সেউতায় আশ্রয়ের দাবিতে হাজারো অভিবাসীর বিক্ষোভ, মানবিক সংকটের আশঙ্কা বিশ্বের দীর্ঘতম ১০ বিমানযাত্রার বর্তমান চিত্র ও প্রযুক্তিগত অগ্রগতি ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন ইরানের সেনাপ্রধান, দিলেন কঠোর হুঁশিয়ারি সৌদিতে নিলামে ৪ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি হলো বিরল সাদা বাজপাখির ছানা প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র
     
             

ফকির বেশে থেকেও রক্ষা পেলোনা খুনি, আটক করেছে থানা পুলিশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুরে ফকির বেশে থেকেও রক্ষা পেলোনা খুনি মোজাম আলী (৫৫)। তাকে আটক করেছে থানা পুলিশ। আটকের মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। আটককৃত মোজাম আলী উপজেলার চকগোবিন্দ গ্রামের মো. আজিম উদ্দিনের ছেলে।এজাহার সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর বেলা আনুমানিক ১টার দিকে পূর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের ধরে মহাদেবপুর থানার খোশালপুর-মহাদেবপুর গামী পাকা রাস্তায় চকগোবিন্দ নামক স্থানে চাকুর আঘাতে চকগোবিন্দ গ্রামের মো. সানাউল্লাহর ছেলে আব্দুস সালামের পিঠে চাকু দিয়ে আঘাত করে পালিয়ে যায় একই গ্রামের মোজাম আলী। সাথে সাথেই আব্দুস সালামকে রক্তাক্ত অবস্থায় মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মহাদেবপুর থানা অফিসার ইনচার্জ মো. মোজাফফর হোসেন বলেন, এঘটনায় নিহতের ছেলে সুমন বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে মূল আসামী আটক এবং মামলার রহস্য উদঘাটনের পুলিশ তৎপর হয়। এরপর গতকাল বিকেলে বিকালে ঘটনায় জড়িত এজাহারনামীয় ১নং আসামী মোঃ মোজাম আলীকে মহাদেবপুর থানার এনায়েতপুর ইউপি এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে গ্রেফতার এড়ানোর লক্ষ্যে ফকিরের ছদ্মবেশ ধারণ করে ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী হত্যাকান্ডের কথা স্বীকার করে। হত্যাকান্ডে ব্যবহৃত রক্ত মাখা চাকু উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page