২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য বাঁশখালীতে মৎস্য অফিসের হানা ১ টন মাছসহ ট্রলার জব্দ সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা গলাচিপায় বেশি দামে তেল বিক্রি: দুই ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা। চসিক নির্বাচনে শামসুজ্জামান হেলালীকে মেয়র প্রার্থী ঘোষনা করল জামায়াত সাতকানিয়ায় পরীক্ষার্থীদের পাশে বিএনপি নেতা মো. রাশেদ উদ্দিন সাতকানিয়া ব্যবসায়ী মিজান হত্যা মামলার প্রধান আসামি গিয়াস র‌্যাবের জালে মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা ন্যায্য পাওনার দাবিতে সিসিসিআই কর্মকর্তার আবেদন চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত পটিয়ায় জমির বিরোধ নিয়ে চাচাতো ভাইের হাতে জেঠা তো ভাই খুন।
আন্তর্জাতিক:
লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু
     
             

ভুল ট্রেনে পাবনায় এসেছে তিন শিশু, পরিবারকে খুঁজছে পুলিশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি

বাইসাইকেল ও স্কেটিং সু (চাকা লাগানো জুতা) কিনে না দেওয়ায় মায়ের ওপর অভিমান করে বাড়ি থেকে পালিয়ে আসা তিন শিশু এখন পাবনা সদর থানা হেফাজতে রয়েছে। পুলিশ তাদের পরিবারের সন্ধান করছে।সোমবার (৩০ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী। এর আগে রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যায় পাবনা সদরের ভাড়ারা ইউনিয়নের রাঘপুর রেলস্টেশন এলাকা থেকে তাদের উদ্ধার করেন স্থানীয়রা। পরে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে সহযোগিতা চেয়ে পাবনা সদর থানা পুলিশে হস্তান্তর করে। বর্তমানে তারা পুলিশী হেফাজতে রয়েছে।উদ্ধার হওয়া তিন শিশু হলো, ঢাকা কমলাপুর রেলস্টেশন এলাকার মৃত সোহেল সরকারের ছেলে রাহাত সরকার (১১) ও তার মায়ের নাম রুমানা আক্তার। অপর দুই শিশুরা হলেন, ঢাকা বিমানবন্দর এলাকার সিরাজ আহম্মেদের ছেলে আকাশ আহম্মেদ (১২) ও ইয়ামিন আহম্মেদ (০৮)। সম্পর্কে এরা দুই ভাই।দুই পরিবারের এই তিন শিশু তাদের মায়ের ওপর অভিমান করে গত শনিবার (২৮ অক্টোবর) বাসা থেকে বের হয়। ট্রেনে করে নানা বাড়িতে যাওয়ার উদ্দেশে বের হলেও তারা পথ হারিয়ে পাবনায় চলে আসে।থানা সূত্রে জানা যায়, মায়ের কাছে বাইসাইকেল ও স্কেটিং সু আবদার করেছিল তারা। দুই পরিবার তাদের এই আবদার পূরণ না করায় তারা বাড়ি থেকে পালিয়ে যায়। ওই তিন শিশু প্রথমে জয়দেবপুর স্টেশন থেকে ট্রেন করে ময়মনসিংহ যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়।তবে না জেনে ভুল ট্রেনে উঠে পরলে তারা ঈশ্বরদী বাইপাস স্টেশনে এসে পড়ে। পরে সেখান থেকে তারা রাজশাহী থেকে ছেড়ে আসা ঢালারচর এক্সপ্রেসে উঠে পাবনা সদরের রাঘবপুর রেল স্টেশনে নামে। সেখানে অপরিচিত শিশুদের দেখতে পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে থানায় হস্তান্তর করেন।পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, পরিবারের সঙ্গে রাগ করে এই তিন শিশু ভুল ট্রেনে উঠে পাবনাতে চলে এসেছে।তাদেরকে স্থানীয় তিন শিক্ষার্থী উদ্ধার করে থানায় নিয়ে আসেন। শিশু তিনজন এর আগেও বেশ কয়েকবার বাড়ি থেকে পালিয়েছে বলে জানা গেছে। আমরা শিশুদের সঙ্গে কথা বলছি তাদের সূত্রধরে পরিবারে সদস্যদের সন্ধান করা হচ্ছে

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page