৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নাগেশ্বরীতে বিজয় হত্যার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ পটিয়ায় দুটি উন্নয়ন প্রকল্পের কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন -এম পি এনাম পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে চারজন আটক রাজশাহী সীমান্তে বিজিবি’র প্রথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল জব্দ মহেশখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের মাঠ সংস্কারের কাজ পরিদর্শনে ইউএনও জনগনের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক : ডাঃ শফিকুর রহমান র‍্যালিতে গান গাওয়া নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা শিল্পী জুলি’র আইনজীবীরা সমাজে আইনের প্রতিচ্ছবি: বিচারক হাসানুল ইসলাম সাংবাদিকের ওপর হামলা: সব আসামিকে গ্রেফতারে সাংবাদিকদের কঠোর হুঁশিয়ারি সাতকানিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

ডুমুরিয়ায় পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জেলা গোয়েন্দা পুলিশের সদস্য শাহআলম নিহত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সরদার বাদশা নিজস্ব প্রতিবেদক 

খুলনা ডুমুরিয়ায় পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী খুলনা জেলা গোয়েন্দা পুলিশের সদস্য শাহআলম (৫৭) নিহত হয়েছেন। এ ঘটনায় চালক জুয়েল মিয়া গুরুতর আহত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া থানাধীন বরাতিয়া বিশ্বাস বাড়ি মোড়ে টার্নিংয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটনা ঘটে। পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চুকনগর থেকে মোটরসাইকেল যোগে জেলা গোয়েন্দা পুলিশের সদস্য শাহ-আলম ও বটিয়াঘাটা এলাকার জুয়েল মিয়া খুলনা অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির (ঢাকা মেট্রো-ব-১৫-৩৮৫৫) যাত্রীবাহী ইমাদ পরিবহন মোটরসাইকেলটিকে সাজোরে ধাক্কা দেয়। প্রচন্ড আঘাতে মোটরসাইকেলটি ভেঙে চুরে দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে খাদে ছিটকে পড়ে। এ সময় মোটরসাইকেল আরোহী শাহ-আলম ও চালক জুয়েল মিয়ার মাথাসহ শরীরের বিভিন্ন অংশ ভেঙে ফেটে রক্তাক্ত জখম হয়।খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে এ্যাম্বুলেন্স যোগে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক পুলিশ সদস্যকে মৃত বলে ঘোষণা করেন।বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে থানা কর্তব্যরত এসআই পারভেজ মুন্সী জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ঘাতক বাসটির পিছু নিয়ে আটক করতে সক্ষম হই। ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। খুলনা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন জানান, মুর্মূর্ষ অবস্থায় আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর পুলিশ সদস্য শাহ আলমের মৃত্যু হয়। আহত জুয়েল মিয়ার অবস্থা আশঙ্কাজনক।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page