২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বাহরাইনে ইরানের হামলার তীব্র নিন্দা জানাল কাতার দীর্ঘ পাঁচ বছর পর বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়াম চূড়ান্ত চল্লিশের পর উচ্চতা কেন কমে? সতর্ক হওয়া জরুরি কখন বিয়ের আমন্ত্রণপত্রে মিমির পোষ্য, নেটপাড়ায় জল্পনা তুঙ্গে পাবিপ্রবিতে ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষ, হল সভাপতি ছুরিকাহত সর্বকনিষ্ঠ হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম জয় করলেন কার্লোস আলকারাজ শরিকদের সঙ্গে দূরত্ব কমিয়ে রাজনৈতিক ঐক্য ফেরাতে চায় বিএনপি দীর্ঘ পাঁচ বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল ইমরান খানের জীবন ঝুঁকিতে, বিচার বিভাগীয় হস্তক্ষেপ চাইলেন বিরোধী নেতারা
আন্তর্জাতিক:
বাহরাইনে ইরানের হামলার তীব্র নিন্দা জানাল কাতার ইমরান খানের জীবন ঝুঁকিতে, বিচার বিভাগীয় হস্তক্ষেপ চাইলেন বিরোধী নেতারা আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা
     
             

মালদ্বীপে মদিনার জামাতের উদ্যোগে পবিত্র ফাতেহা, ই, ইয়াজদাহুম উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি,

১১ রবিউস সানী ফাতেহা-ই-ইয়াজদাহম। ফাতেহার অর্থ মহান ওলী আউলিয়া তথা মনীষীগণের জন্য দোয়া। আর এদিনে ওলীকুল শিরমণি তৎকালীন যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস, মুফাসসির, ফকীহ, কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা হযরত শেখ মুহিউদ্দীন বড়পীর আবদুল কাদের জিলানীর (রহ.) ইন্তেকালবার্ষিকী। এ দিবসটি সমগ্র বিশ্বে, বিশেষ করে ভারত উপমহাদেশের ধর্মপ্রাণ মুসলিম ও তরিকত পন্থী আলেম-ওলামা ও পীর মাসায়েখদের কাছে অতীব তাৎপর্যপূর্ণ দিবসটি উপলক্ষে ইসলাহ্ ও আত্মশুদ্ধি মূলক দ্বীনী সংগঠন মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে অন্যান্য বছরের ন্যায় এবারো ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আলোচনা দোয়া, ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।গতকাল ২৭ ই অক্টোবর রোজ শুক্রবার রাত আটটায় মালদ্বীপে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে মদিনার জামাত মালদ্বীপ শাখার আহবায়ক ও প্রবাসী সাংবাদিক মোঃ আল আমিনের পরিচালনায় ও মালদ্বীপ প্রবাসী মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে মাহফিলে আলোচনা পেশ করেন মদিনার জামাত মালদ্বীপ শাখার সাবেক সভাপতি প্রবাসী ইমাম ও খতিব মাওঃ মোঃ তাজুল ইসলাম ও প্রবাসী ইমাম মোঃ এনায়েত হোসেন। মাহফিলে বক্তাগণ উপস্থিত সকলের উদ্দেশ্যে দুনিয়ার শান্তি ও আখিরাতের মুক্তির লক্ষ্যে অলি আউলিয়াদের দেখানো পথ ও কোরআন সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করার জন্য আহ্বান জানান।মাহফিলে সাংবাদিক মোঃ মাহমুদুল হাসান কালাম, মোঃ মিজানুর রহমান ও মোঃ আলী আশ্রাফের নেতৃত্বে অসংখ্য প্রবাসী পেশাজীবীরা অংশগ্রহণ করেন। পরিশেষে মাহফিলে আগত সকল মুসল্লিদের সুস্বাস্থ্য মঙ্গল,ও সকল কবরবাসীর রুহের কামনা এবং অলি আউলিয়াদের নেক নজর, রুহানী তাহাজ্জু ও ফয়েজ নসিবের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন,মা-ও মোঃ তাজুল ইসলাম।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page