৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রামুতে ধরা পড়ল জোড়া খুনের প্রধান আসামি জিয়া চাঁদাবাজির মামলায় হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক সুনামগঞ্জের ধর্মপাশায় দু’পক্ষের সংঘর্ষে সুনই গ্রামের নাসিম নামে ১ জন নিহত হাটহাজারীতে পিকআপের ধাক্কায় ৪ জন গুরুতর আহত ফটিকছড়িতে বাস-সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ: বাবা-ছেলে নিহত, বিক্ষুব্ধ জনতার বাসে অগ্নিসংযোগ বাজেট অধিবেশনে প্যানেল স্পিকার শাহজাহান চৌধুরী এমপি জিয়া-বেগম জিয়ার যোগ্য উত্তরসূরি তারেক রহমান- লায়ন হেলাল চট্টগ্রামে সড়ক-ফুটপাত থেকে দুই শতাধিক দোকান উচ্ছেদ, হকারদের ক্ষোভ, নোটিশ ছাড়াই অভিযান ৬৩ বছরের অপেক্ষার অবসান, পতেঙ্গার তিন ওয়ার্ডে পৌঁছাচ্ছে ওয়াসার পানি সুনামগঞ্জের ধর্মপাশায় দু’পক্ষের সংঘর্ষে সুনই গ্রামের নাসিম নামে ১ জন নিহত।
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

পাবনায় ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে ট্রাক এবং সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।বুধবার (২৫ অক্টোবর) ভোর ৬টার দিকে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কে সরকারী এস.এম মডেল স্কুল অ্যান্ড কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- নাটোরের লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী গ্রামের জেহের মোল্লার ছেলে আসান মোল্লা ও একই উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে জিন্নাত আলী।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কে সরকারী এস.এম মডেল স্কুল অ্যান্ড কলেজের কাছে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মারা যান।

 

স্থানীয়রা অটোরিকশাচালক ও এক যাত্রীকে গুরুতর আহত অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

 

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শাকিব আহমেদ জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেলে রেফার্ড করা হয়েছে।

 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page