৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত সিরাজগঞ্জে প্রকৃতির স্নিগ্ন পরশে চায়নাবাঁধে ব্যতিক্রমের শিশু শিল্পীদের সাংস্কৃতিক আড্ডা* কাঞ্চনায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আইন-শৃঙ্খলা সভা উত্তর সাতকানিয়া থানা গঠনে ডিসিকে আইনজীবীদের স্মারকলিপি জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

যথাযোগ্য মর্যাদায় মালদ্বীপস্ত দূতাবাসের উদ্যোগে শহীদ শেখ রাসেলের জন্মদিন পালিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি,

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম শুভ জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২৩ উৎযাপন
আজ ১৮ অক্টোবর রোজ বুধবার মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম শুভ জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন করা হয় । দিবসটি উপলক্ষ্যে বুধবার স্থানীয় সময় বিকাল ৪ ঘটিকায় মালদ্বীপস্থ ন্যাশনাল ইউনিভার্সিটির সেমিনার রুমে একটি সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে মান্যবর হাই কমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মালদ্বীপে অবস্থিত ভারত, চীন, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য হাইকমিশনের কর্মকর্তা, মালদ্বীপ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাগন, মানবাধিকার কর্মী, শিক্ষাবিদ, সাংবাদিক ও প্রবাসী বাংলাদেশী নাগরিকবৃন্দ সেমিনারে উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করেন যথাক্রমে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর(শ্রম) ও দূতালয় প্রধান জনাব মো: সোহেল পারভেজ এবং তৃতীয় সচিব জনাব চন্দন কুমার সাহা । অতঃপর শেখ রাসেল দিবস ২০২৩ উপলক্ষ্যে শেখ রাসেল দিবস এর তাৎপর্য বর্ননা করে বক্তব্য প্রদান করেন হাই কমিশনের কাউন্সেলর(শ্রম) ও দূতালয় প্রধান জনাব মো: সোহেল পারভেজ। তিনি শেখ রাসেল এর জীবনী, বঙ্গবন্ধুর সাথে শেখ রাসেলের বিভিন্ন বিভিন্ন কথোপকথন, শেখ রাসেলসহ পরিবারের অন্যান্য সদস্যদের হত্যাকাণ্ডের বিষয়টি উল্লেখ করেন। এই বর্বরতম হত্যাকাণ্ডের মাধ্যমে কিভাবে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে তা তিনি তুলে ধরেন। অতঃপর শেখ রাসেল দিবস ২০২৩ উপলক্ষ্যে নির্মিত বিশেষ একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এরপর অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ তাদের অনুভূতি ব্যক্ত করেন। তারা এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য হাইকমিশনের প্রশংসা করেন এবং এ অনুষ্ঠানের মাধ্যমে তারা শেখ রাসেল ও বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্যদের সম্পর্কে জানতে পেরেছেন। তারা এই নৃশংসতম হত্যাকাণ্ডের তথ্য জেনে খুবই ব্যথিত হয়েছেন। এই ধরনের আয়োজন ভবিষ্যতে শিশুদের প্রতি যে কোন ধরনের অত্যাচার এর বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে মর্মে তারা মতামত ব্যক্ত করেন। মান্যবর হাই কমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ তার বক্তব্যে উল্লেখ করেন খুনিরা বঙ্গবন্ধু, তার পরিবার এবং ব্যক্তি শিশু রাসেল কে হত্যা করলেও তাঁদের স্মৃতি ও চেতনা হত্যা করতে পারেনি। শেখ রাসেল এর স্মৃতি ছড়িয়ে দিতে ও বাংলাদেশের শিশুদের ভবিষ্যত উন্নত বাংলাদেশের উপযোগী করে গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।শেখ রাসেল-সহ ও ১৫ আগস্ট-এ শাহাদাতবরণকারী বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়। পরিশেষে শেখ রাসেল দিবস ২০২৩ এর থিম সং এর মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page