৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রামুতে ধরা পড়ল জোড়া খুনের প্রধান আসামি জিয়া চাঁদাবাজির মামলায় হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক সুনামগঞ্জের ধর্মপাশায় দু’পক্ষের সংঘর্ষে সুনই গ্রামের নাসিম নামে ১ জন নিহত হাটহাজারীতে পিকআপের ধাক্কায় ৪ জন গুরুতর আহত ফটিকছড়িতে বাস-সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ: বাবা-ছেলে নিহত, বিক্ষুব্ধ জনতার বাসে অগ্নিসংযোগ বাজেট অধিবেশনে প্যানেল স্পিকার শাহজাহান চৌধুরী এমপি জিয়া-বেগম জিয়ার যোগ্য উত্তরসূরি তারেক রহমান- লায়ন হেলাল চট্টগ্রামে সড়ক-ফুটপাত থেকে দুই শতাধিক দোকান উচ্ছেদ, হকারদের ক্ষোভ, নোটিশ ছাড়াই অভিযান ৬৩ বছরের অপেক্ষার অবসান, পতেঙ্গার তিন ওয়ার্ডে পৌঁছাচ্ছে ওয়াসার পানি সুনামগঞ্জের ধর্মপাশায় দু’পক্ষের সংঘর্ষে সুনই গ্রামের নাসিম নামে ১ জন নিহত।
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

পিকনিকে গিয়ে লাশ হয়ে ফিরলো পাবনার স্কুল ছাত্র মহিন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি

পিকনিকে গিয়ে লাশ হয়ে ফিরলেন পাবনার চাটমোহরের মহিন (১৫) নামক এক স্কুল ছাত্র। মহিন উপজেলার নিমাইচড়া ইউনিয়নের গৌড়নগর গ্রামের মহরম আলীর ছেলে এবং বিলচলন ইউনিয়নের চরসেনগ্রাম চাইল্ড কেয়ার প্রি-ক্যাডেট স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র ছিলেন।জানা গেছে, শনিবার (১৪ অক্টোবর) সকালে চাইল্ড কেয়ার প্রিক্যাডেট স্কুলের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকা নাটোর জেলার সিংড়া উপজেলার তিষিখালী এলাকায় অবস্থিত ঘাসি দেওয়ানের মাজারে নৌকাযোগে পিকনিক করতে যান। পিকনিক শেষে সেখান থেকে গুমানী নদী পথ হয়ে ফিরতে থাকেন তারা।সন্ধ্যার পর তাড়াশ উপজেলার নাদোসৈয়দপুর খেয়াঘাট এলাকা অতিক্রম কালে মাঝি বিহীন (রশির সাহায্যে লোকপারাপারের খেয়া নৌকা) খেয়া নৌকার রশি পিকনিকের নৌকার ছইয়ের উপর দিয়ে পার করে দেওয়ার সময় সেই রশিতে বেঁধে নৌকার ছইয়ের উপর থেকে নদীতে পরে নিখোঁজ হয় মহিন।শিক্ষক-স্বজনরা রাত ভর তার খোঁজ করতে থাকেন। রবিবার সকালে কাছিকাটা এলাকা থেকে মহিনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় স্কুল ছাত্র নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হয়। রাতভর নিখোঁজ স্কুল ছাত্রকে খোঁজাখুজি করা হয়েছে। নিখোঁজের বারো ঘন্টা পর কাছিকাটা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিষয়টি আমি শুনেছি। তাড়াশ থানা এলাকায় দুঃখ জনক এ ঘটনাটি ঘটেছে

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page