৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় পটিয়ায় নিহত তোহা মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী ফরিদপুরে নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ পানছড়িতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ১৭ বছরের যুবক গ্রেফতার। ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান লোহাগাড়ায় প্রাইভেটকারের গোপন চেম্বারে ১৬ হাজার ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৪ সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

মানবিক সাহায্যের জন্য আবেদন শাহরিয়ার সুজনের

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মুরাদুল ইসলাম কুড়িগ্রাম প্রতিনিধিঃ

একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না। মানুষের পারিবারিক জীবনকে ঠেলে দেয় অন্ধকারে। স্বাবলম্বী মানুষ হয়ে যায় অসহায়।নিজের ও পরিবারের সদস্যদের দুঃখ দুর্দশা সইতে না পেরে সাহায্যের জন্য হাত বাড়ায় অন্যের কাছে। আবার এমনও মানুষ আছে চক্ষু লজ্জার কারনে কষ্ট বুকে চেপে রেখে পরিবার পরিজনদের নিয়ে অনাহারে দিন কাটান।এমনি একজন শাহরিয়ার সুজন(২৪) । তিনি কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার পশ্চিম রাজিবপুর গ্রামের খোকা মিয়ার ছেলে। শাহরিয়ার সুজন মাত্র তিন মাস আগেও স্বাভাবিক মানুষের মত চলাফেরা করতেন।তিনি পেশায় ছিলেন একজন কলেজ ছাত্র। অন্য সকল বন্ধুদের মতো কলেজে লেখাপড়া করতেন।কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। তিন মাস পূর্বে মোটর সাইকেল দুর্ঘটনায় তার ঘাড়ের (মেরুদন্ড) হাড় ভেঙ্গে যায়।ঘাড়ের(মেরুদন্ড) হাড়ের মূল নার্ভে আঘাত হেনে পুরো শরীর অচল করে ফেলে।পরে তার পরিবারের সদস্যরা সমস্ত কিছু বিক্রি করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী অপারেশন করার পরও শরীরে শক্তি ফিরে না আসায় দীর্ঘদিন ধরে বিছানায় শুয়ে দিন কাটাচ্ছেন। বিছানায় শুয়ে থাকতে থাকতে তার শরীরের বিভিন্ন জায়গায় পঁচন ধরেছে যা খুবই মর্মান্তিক।কিন্তু সুজনের পরিবার আর্থিক ভাবে অসচ্ছল হওয়ায় এবং চিকিৎসার শুরুতে সমস্ত অর্থ ব্যয় করার কারণে বর্তমানে চিকিৎসার যোগান দেওয়া পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। 

শারীরিক অবস্থার অবনতির কারণে ডাক্তারের পরামর্শে‌ উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া জরুরি হয়ে পড়েছে।তাই আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসা করাতে না পেরে মানবিক সহায়তার জন্য আবেদন করেছেন।মানবিক সাহায্যই সুস্থ করতে পারে শাহরিয়ার সুজনকে । তিনি এবং তার পরিবারের সদস্যরা এলাকার বিত্তশালীসহ দেশবাসীর কাছে মানবিক সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন। আসুন আমরা সকলে একটু মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দেই শাহরিয়ার সুজনের দিকে। সুস্থ হোক শাহরিয়ার সুজন ।আর্থিক সহযোগিতা করুন শাহরিয়ার সুজনের বাবার(খোকা মিয়া)নিজস্ব মোবাইল বিকাশ নম্বরে – ০১৯৯২৬২৪১৮৪।শাহরিয়ার সুজন জানায়, লজ্জায় মানুষের কাছে হাত বাড়াতে পারি না। আপনাদের মাধ্যমে সকলের কাছে আমার অনুরোধ, আমার ও পরিবার সদস্যদের দিকে তাকিয়ে হলেও আমাকে বাঁচান। আপনাদের নিজ নিজ অবস্থান হতে আমার চিকিৎসার জন্য সহায়তা করুন। আমি যেনো সুস্থ হয়ে অন্য সকলের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি।অসুস্থ্য অসহায় শাহরিয়ার সুজন আর্থিক সহযোগিতার জন্যে হাত বাড়িয়ে এলাকার বিত্তশালীসহ দেশবাসীর কাছে অনুরোধ জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page