৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্ম সচিব সাইদুজ্জামান ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় টাকার অভাবে চিকিৎসা বন্ধ, বাঁচতে চান আদিবাসী পলাশ পাহান মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত সিরাজগঞ্জে প্রকৃতির স্নিগ্ন পরশে চায়নাবাঁধে ব্যতিক্রমের শিশু শিল্পীদের সাংস্কৃতিক আড্ডা* কাঞ্চনায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আইন-শৃঙ্খলা সভা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

আজ মালদ্বীপে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমীন মালদ্বীপ প্রতিনিধি,

মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় কোনো প্রার্থীই ৫০ শতাংশ ভোট পায়নি, ফলে দ্বিতীয় দফায় ভোট গড়িয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় সময় সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট চলবে। তবে ইতোমধ্যেই এই দ্বীপরাষ্ট্রের দ্বিতীয় দফার নির্বাচন ঘিরে আন্তর্জাতিক উত্তেজনা আরেক দফা বেড়ে গেছে। দেশটির নির্বাচন ঘিরে চীন এবং ভারতের তীব্র আগ্রহ লক্ষ্য করা গেছে।প্রথম ধাপে বিরোধীদলীয় প্রার্থী ও দেশটির রাজধানী মালের সাবেক মেয়র মোহামেদ মুইজু এককভাবে সর্বোচ্চ ৪৬ শতাংশের বেশি ভোট পেয়েছেন। তিনি চীনপন্থি নেতা হিসেবে পরিচিত। অপরদিকে ডেমোক্রেটিক পার্টি সমর্থিত প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ ৩৯ শতাংশ ভোট পেয়েছেন। ২০১৮ সালে ক্ষমতায় আসার পর থেকে তিনি ভারতের ঘনিষ্ঠ হিসেবে পরিচিতি পেয়েছেন।নির্বাচন কমিশন অব মালদ্বীপের (ইসিএম) পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী দ্বিতীয় ধাপের নির্বাচনের জন্য ৩০ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছিল। প্রথম ধাপের নির্বাচনে স্বতন্ত্র তিনজনসহ মোট আট প্রার্থী অংশ নিলেও দ্বিতীয় ধাপের নির্বাচনে তাদের সবার অংশ নেওয়ার সুযোগ নেই। প্রথম ধাপে সর্বোচ্চ ভোট পাওয়া দুজনই কেবল দ্বিতীয় ধাপের ব্যালট যুদ্ধে লড়বেন।ছোট-বড় দুই হাজার দ্বীপের দেশ মালদ্বীপ। এর মধ্যে ২০০ দ্বীপে মানুষের বসবাস। মাত্র ৩০০ বর্গকিলোমিটারের দ্বীপরাষ্ট্র মালদ্বীপের মোট জনসংখ্যা ৫ লাখ ২১ হাজার। চলতি বছরের নির্বাচনে অংশ নিয়েছে ২ লাখ ৮২ হাজার ৭৫৫ জন ভোটার। এর মধ্যে পুরুষ ১ লাখ ৪৪ হাজার ৪০৮ এবং নারী ১ লাখ ৩৮ হাজার ৩৪৭ জন। এবার নতুন ভোটার হয়েছেন ২৭ হাজার।এবারের নির্বাচনে মোট ৫৭৪টি বুথে ভোট গ্রহণ হবে। এর মধ্যে এক-চতুর্থাংশই রাজধানী মালেতে। দেশটির আইন অনুযায়ী, কারাবন্দিরাও ভোট দিতে পারেন। মূল ভূখণ্ডের বাইরেও যেসব এলাকায় মালদ্বীপের নাগরিকদের বসবাস বেশি যেমন ভারতের কেরালা রাজ্যের ত্রিভান্দ্রুমসহ শ্রীলংকা, মালয়েশিয়া, যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানীতে ভোট প্রদানের সুযোগ রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page