২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
গলাচিপায় বেশি দামে তেল বিক্রি: দুই ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা। চসিক নির্বাচনে শামসুজ্জামান হেলালীকে মেয়র প্রার্থী ঘোষনা করল জামায়াত সাতকানিয়ায় পরীক্ষার্থীদের পাশে বিএনপি নেতা মো. রাশেদ উদ্দিন সাতকানিয়া ব্যবসায়ী মিজান হত্যা মামলার প্রধান আসামি গিয়াস র‌্যাবের জালে মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা ন্যায্য পাওনার দাবিতে সিসিসিআই কর্মকর্তার আবেদন চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত পটিয়ায় জমির বিরোধ নিয়ে চাচাতো ভাইের হাতে জেঠা তো ভাই খুন। সাতকানিয়ায় বন গবেষণা কেন্দ্রের হাহাকার অর্ধেকের বেশি জমিই দখলে দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি চাটখিলে অকটেন মজুদের অপরাধে জামায়াতের ২ নেতা আটক
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

ডুমুরিয়ায় প্রয়াত দুই সাংবাদিক পরিবারকে আর্থিক সহায়তা প্রদান।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সরদার বাদশা নিজস্ব প্রতিবেদক

উপজেলা পর্যায়ের সাংবাদিকরা অনেক সীমাবদ্ধতার মধ্যে থেকেও প্রতিনিয়ত আমাদের এলাকার মানুষের দুঃক্ষ-কষ্ট-বঞ্চনা ও অনিয়মের ছবি তুলে ধরছে। কিন্তু তাদের অধিকাংশের জীবনে আর্থিক নিরাপত্তার অভাব রয়েছে। আজ ডুমুরিয়ার সাংবাদিকরাই সাংবাদিকের পরিবারের পাশে দাড়িয়ে একটি ভালো উদ্যোগ নিয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতি’র উদ্যোগে অকাল প্রয়াত ২ সাংবাদিক পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন। ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি কাজি আবদুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আবদুল হালিম ও শারমিনা পারভিন রুমা-সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ছাড়াও সাংবাদিক কল্যাণ সমিতির সম্পাদক আবদুল লতিফ মোড়ল, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন আকুঞ্জি, অরুণ দেবনাথ, জি এম ফিরোজ, শেখ আব্দুস সালাম, মাহাবুর রহমান, এস.রফিকুল ইসলাম, সুব্রত কুমার ফৌজদার, সেলিম আবেদ, মাসুম গাজী, নাসিম গাজী উপস্থিত ছিলেন। উল্লেখ্য ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি দৈনিক সংবাদ’র ডুমুরিয়া প্রতিনিধি উদয় চক্রবর্তী ও ২০২০ সালের ৫ ডিসেম্বর দৈনিক পূর্বাঞ্চল’র শাহপুর প্রতিনিধি ফিরোজ খান আকষ্মিকভাবে প্রাণ হারান। সম্প্রতি ডুমুরিয়ায় কর্মরত কতিপয় সাংবাদিকের উদ্যোগে গঠিত সাংবাদিক কল্যাণ সমিতির পক্ষ থেকে প্রয়াত ওই দুই সাংবাদিকের স্ত্রী প্রতিমা চক্রবর্তী ও জুলিয়া নাসরিন’র হাতে নগদ আর্থিক অনুদান তুলে দেওয়া হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page