জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় মাজেদা খাতুন (৫০) নামের এক গৃহবধূর লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ ভাঙ্গুড়া থানায় নিয়ে গেছেন। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরের দিকে ভাঙ্গুড়া থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই মহিলার মরদেহ থানায় নিয়ে আসেন।নিহত মাজেদা খাতুন পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন দত্তখারুয়া গ্রামের প্রধান শিক্ষক শাজাহান আলীর স্ত্রী ও তিন সন্তানের জননী।পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানান, ভাঙ্গুড়া উপজেলার পূর্ব আদাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান আলীর স্ত্রী মাজেদা খাতুন বেশ কিছুদিন ধরে মানষিক অসুস্থ্যতায় ভুগছিলেন। তাদের ছেলে মেয়েরা নিজ কর্মের জন্য সবাই বাহিরে থাকেন।ঘটনার দিন প্রধান শিক্ষক শাজাহান প্রতিদিনের ন্যায় বিদ্যালয়ে চলে যান। এমন সময় ওই পরিবারের লোকজন কেউ না থাকার সুযোগে মাজেদা খাতুন গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়ে। পরে তার আত্মীয়স্বজন টের পেয়ে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে ভাঙ্গুড়া থানার এস আই হাফিজ ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।ঘটনার বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি আলহাজ মো. রাশিদুল ইসলাম বলেন, ভাঙ্গুড়া থানায় একটি অপমত্যুর মামলা দায়ের করা হয়েছে


মন্তব্য