৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঘোরাফেরায় সন্দেহ, চট্টগ্রামে ছাত্রশক্তির নেতাসহ গ্রেপ্তার ৫ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় চট্টগ্রামে আটকে স্ক্র্যাপ জাহাজ, সংকটে শিপব্রেকিং শিল্প ১৭ বছরে মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে একটি দল ফ্যাসিবাদ কায়েম করেছে – ইশরাক হোসেন মার্কেট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার দাবি চট্টগ্রাম চেম্বারে সাতকানিয়ায় মোবাইল জুয়ার আসরে অভিযান, জরিমানা মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। ওয়াহেদপুর পশ্চিমপাড়া নবজাগরণ মানবকল্যান সংগঠন উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ ভে‌ঙ্গে দেবার পর পুনরায় চালু, দেবিদ্বারে দুই ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

কোটালীপাড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এস এম হুমায়ুন কবিরের দাফন সম্পন্ন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

হরিচাঁদ বাকচী, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি >>> গত ০৮-০৯-২৩ ইং তারিখে বাদ আসর ১৭৩০-১৭৫০ ঘটিকা পর্যন্ত গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য, কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, বিআরডিবি এর সাবেক চেয়ারম্যান, উপজেলার আমতলী ইউনিয়নের সাবেক স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম হুমায়ুন কবির এর
সিকির বাজার উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত(২৫০০-৩০০০) হয় এবং তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তিনি আজ সকাল ০৭৩০ মিনিটে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর এবং তিনি স্ত্রী ১ ছেলে ১মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মাহবুব আলী খান, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস ওয়াহিদ, কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সহ সভাপতি মুজিবুর রহমান হাওলাদার, কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিল্লুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, হাজী মো: কামাল হোসেন শেখ, আমিনুজ্জামান খান মিলন, তথ্য ও গবেশনা বিষয়ক সম্পাদক মাজহারুল আলম পান্না, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুকুল, উপজেলা আওয়ামী-যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপু, সাধারণ সম্পাদক বাবুল হাজরা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী খায়রুল রাজ্জাক খসরু, সাধারণ সম্পাদক বাবলু হাজরা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ জেলা-উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ সহ বিপুল সংখ্যক গুণগ্রাহী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন অংগ সংগঠনের নেতা-কর্মী বৃন্দ।কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম হুমায়ুন কবির এর মৃত্যুর সংবাদে ভারাক্রান্ত হৃদয়ে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা -২১৭, গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের উন্নয়ন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার গভীর শোক প্রকাশ ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধা এসএম হুমায়ুন কবিরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page