৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শান্তিগঞ্জের টাইলা গ্রামে বসতভিটার বারান্দা ভেঙ্গে রাস্তা তৈরী চেষ্টায় জেলা প্রশাসক ও এলজিইডি নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ পটুয়াখালীতে অস্ত্র ও ধর্ষণ মামলার আসামি রাসেল ফকির গ্রেফতার। সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন – রাষ্ট্রপতি রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ অনিয়মের দায়ে রাঙ্গুনিয়ার তিন চালকলকে আড়াই লাখ টাকা জরিমানা সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ এলাকায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন আহত শিক্ষক ও শিক্ষা অফিসে জনবল সংকট: বাঁশখালীতে হুমকির মুখে প্রাথমিক শিক্ষা কার্যক্রম টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্র মাহিনের বিদায়, নাঙ্গলমোড়ায় শোকের ছায়া
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

ঈশ্বরদীতে অবহেলায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে সন্তান প্রসবের আধা ঘণ্টা পর দিপা খাতুন (২০) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।দিপার পরিবারের দাবি, নার্সদের হাতে ডেলিভারির পরই মারা যান প্রসূতি। এ সময় হাসপাতালে কোনো চিকিৎসক ছিলেন না। চিকিৎসক থাকলে হয়তো তাকে বাঁচানো যেতো।মৃত দিপা খাতুন উপজেলার চর সাহাপুর গ্রামের সজিব হোসেনের স্ত্রী ও জয়নগর মধ্যপাড়া এলাকার রেজাউল করিম টিপুর মেয়ে।পরিবার সূত্রে জানা যায়, রাত ৩টার দিকে দিপার প্রসব বেদনা উঠলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সকাল ৭টার দিকে স্বাভাবিক ডেলিভারিতে দিপা খাতুন একটি ছেলেসন্তান জন্ম দেন। প্রসবের সময় নবজাতক এবং দিপা উভয়ই সুস্থ ছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ দিপার মৃত্যু হয়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিডওয়াইফ (ডেলিভারির স্পেশাল নার্স) দিব্বা ভারতী বলেন, দিপার শরীরে রক্তের পরিমাণ অনেক কম ছিল। এটি তার রক্ত পরীক্ষার রিপোর্টে দেখেছি। তবে রক্ত কম থাকার কারণে তার কোনো সমস্যা হয়নি। তার স্বাভাবিক ডেলিভারি হয়েছে। সন্তান প্রসবের আধা ঘণ্টা পর দিপার মৃত্যু হয়েছে। তার শরীরে অন্য কোনো সমস্যার কারণে মৃত্যু হতে পারে।তবে দিপার স্বামী সজীব হোসেন বলেন, দিপার স্বাভাবিক ডেলিভারির পর মৃত্যু হয়েছে। তার শরীরের রক্তের পরিমাণ কম ছিল তা আগেই ডাক্তার বলেছিলেন। কিন্তু সে মারা যেতে পারে এটি ভাবিনি। তার ডেলিভারির সময় নার্সরা থাকলেও কোনো চিকিৎসক ছিলেন না। চিকিৎসক থাকলে হয়তো তাকে বাঁচানো যেতো।ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শফিকুল ইসলাম শামীম বলেন, রক্তশূন্যতার জন্য প্রসূতি দিপা খাতুনের মৃত্যু হয়নি। অনেক সময় প্রসূতির হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগ থাকে। সন্তান প্রসবের সময় এ রোগের কারণে প্রসূতির মৃত্যু হয়। দিপার মৃত্যুও এ কারণে হতে পারে।দিপার ডেলিভারির সময় চিকিৎসক না থাকা প্রসঙ্গে তিনি বলেন, প্রতিদিন হাসপাতালে ৪-৫টি নরমাল ডেলিভারি হয়। এসব ডেলিভারি সবই মিডওয়াইফরা (স্পেশাল নার্স) করে থাকেন। তারা এ বিষয়ে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। এ সময় চিকিৎসকের কোনো প্রয়োজন হয় না।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, দিপার মৃত্যুর বিষয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখবো

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

শান্তিগঞ্জের টাইলা গ্রামে বসতভিটার বারান্দা ভেঙ্গে রাস্তা তৈরী চেষ্টায় জেলা প্রশাসক ও এলজিইডি নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ
পটুয়াখালীতে অস্ত্র ও ধর্ষণ মামলার আসামি রাসেল ফকির গ্রেফতার।
সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন – রাষ্ট্রপতি
রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ
অনিয়মের দায়ে রাঙ্গুনিয়ার তিন চালকলকে আড়াই লাখ টাকা জরিমানা
সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ এলাকায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন আহত
শিক্ষক ও শিক্ষা অফিসে জনবল সংকট: বাঁশখালীতে হুমকির মুখে প্রাথমিক শিক্ষা কার্যক্রম

You cannot copy content of this page