৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শান্তিগঞ্জের টাইলা গ্রামে বসতভিটার বারান্দা ভেঙ্গে রাস্তা তৈরী চেষ্টায় জেলা প্রশাসক ও এলজিইডি নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ পটুয়াখালীতে অস্ত্র ও ধর্ষণ মামলার আসামি রাসেল ফকির গ্রেফতার। সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন – রাষ্ট্রপতি রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ অনিয়মের দায়ে রাঙ্গুনিয়ার তিন চালকলকে আড়াই লাখ টাকা জরিমানা সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ এলাকায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন আহত শিক্ষক ও শিক্ষা অফিসে জনবল সংকট: বাঁশখালীতে হুমকির মুখে প্রাথমিক শিক্ষা কার্যক্রম টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্র মাহিনের বিদায়, নাঙ্গলমোড়ায় শোকের ছায়া
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

জমি দখলে নিতে গুলি, পাবনা চেম্বারের পরিচালক আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি

পাবনা শহরের রূপকথার রোডে বিবাদমান একটি জমির দখল নিয়ে গোলাগুলি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় পাবনা চেম্বার অব কমার্সের পরিচালক ও একটি চাইনিজ রেস্টুরেন্টের মালিক সাজ্জাদ হোসেন বাচ্চু বন্দুক দিয়ে প্রতিপক্ষের লোকজনের ওপর গুলি চালান।এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ব্যবসায়ী বাচ্চুকে আটক করেছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে ঘটনাটি ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানান, পাবনার পৌর সদরের রূপকথা রোডে অবস্থিত একটি খাবার হোটেলের জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। প্রয়াত আওয়ামী লীগ নেতা হাজি শরিফ এবং স্বাগতম চাইনিজ হোটেলের মালিক সাজ্জাদ হোসেন বাচ্চু এ জমির মালিকানা দাবি করে আসছিলেন। এক যুগেরও বেশি সময় ধরে মধুমিতা হোটেলের ওই জায়গাটি হাজি শরিফের দখলে ছিল। গত বছরের ২২ অক্টোবর শরিফ মারা যাওয়ার পর থেকে জায়গাটি দখলে নেওয়ার চেষ্টা শুরু করেন সাজ্জাদ হোসেন বাচ্চু।এদিকে, কিছুদিন আগে ওই দোকানটি ক্ষতিগ্রস্ত হলে শরিফের পরিবার সেটি সংস্কারের উদ্যোগ নেয়। শুক্রবার বিকেলে শরিফের স্বজনরা সেখানে কাজ শুরু করতে যান। তখন নিজের বন্দুক দিয়ে গুলি ছুঁড়তে শুরু করেন বাচ্চু। এসময় শরীফের স্বজন ও স্থানীয় ব্যবসায়ীরা তাকে ধাওয়া দেন। এতে ব্যবসায়ী নেতা বাচ্চু পাশেই তার মালিকানাধীন স্বাগতম রেস্টুরেন্টে ঢুকে আত্মরক্ষা করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ব্যবসায়ী সাজ্জাদ হোসেন বাচ্চুকে আটক করে।প্রয়াত হাজি শরিফের ভাই রবিউল ইসলাম বলেন, মধুমিতা হোটেলের জায়গাটি তার ভাইয়ের। তাদের বৈধ কাগজপত্রসহ দখল স্বত্ব রয়েছে। সম্প্রতি দোকান সংস্কারের কাজ শুরু করলে বাচ্চু কাজ বন্ধ করে জায়গাটি দখলের চেষ্টা করেন। তারা তাকে বারবার দলিলপত্র নিয়ে বসার কথা বললেও বাচ্চু তাতে রাজি না হয়ে সময়ক্ষেপণ করেন। শুক্রবার বিকেলে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েই প্রতিষ্ঠানটির সংস্কার কাজ শুরু করেন। এরপরও বাচ্চু ক্ষুব্ধ হয়ে গুলি ছুড়তে শুরু করেন।রূপকথা সিনেমা হলের কর্মচারী আশরাফুল ইসলাম আশিক জানান, বিকেলে তিনি সিনেমা হলে কাজ করছিলেন। হঠাৎ চেঁচামেচির শব্দে জানালা দিয়ে উঁকি দিতেই হট্টগোল দেখতে পান। সিনেমা হলের দেওয়ালেও গুলি লেগেছে বলে তিনি জানান।মধুমিতা হোটেলের পরিচালক রঞ্জন সরকার বলেন, আমি এক যুগ ধরে হাজি শরিফের দোকান ভাড়া নিয়ে ব্যবসা করছি। কিন্তু বাচ্চু সাহেব তা দখলে নিতে চেষ্টা করছেন। আজ গুলি করেছেন। আমরা আতঙ্কের মধ্যে রয়েছি।পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, বিরোধপূর্ণ জমিটি নিয়ে আদালতে মামলা চলছে। ব্যবসায়ী নেতা সাজ্জাদ হোসেন বাচ্চুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

শান্তিগঞ্জের টাইলা গ্রামে বসতভিটার বারান্দা ভেঙ্গে রাস্তা তৈরী চেষ্টায় জেলা প্রশাসক ও এলজিইডি নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ
পটুয়াখালীতে অস্ত্র ও ধর্ষণ মামলার আসামি রাসেল ফকির গ্রেফতার।
সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন – রাষ্ট্রপতি
রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ
অনিয়মের দায়ে রাঙ্গুনিয়ার তিন চালকলকে আড়াই লাখ টাকা জরিমানা
সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ এলাকায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন আহত
শিক্ষক ও শিক্ষা অফিসে জনবল সংকট: বাঁশখালীতে হুমকির মুখে প্রাথমিক শিক্ষা কার্যক্রম

You cannot copy content of this page