৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শান্তিগঞ্জের টাইলা গ্রামে বসতভিটার বারান্দা ভেঙ্গে রাস্তা তৈরী চেষ্টায় জেলা প্রশাসক ও এলজিইডি নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ পটুয়াখালীতে অস্ত্র ও ধর্ষণ মামলার আসামি রাসেল ফকির গ্রেফতার। সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন – রাষ্ট্রপতি রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ অনিয়মের দায়ে রাঙ্গুনিয়ার তিন চালকলকে আড়াই লাখ টাকা জরিমানা সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ এলাকায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন আহত শিক্ষক ও শিক্ষা অফিসে জনবল সংকট: বাঁশখালীতে হুমকির মুখে প্রাথমিক শিক্ষা কার্যক্রম টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্র মাহিনের বিদায়, নাঙ্গলমোড়ায় শোকের ছায়া
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

পাবনায় গণপিটুনিতে গরু চোর নিহত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের শেখপাড়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে বাড়ি পাবনার বেড়া উপজেলায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার বয়স হবে আনুমানিক ৪৫ বছর।পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার সময় ৮ থেকে ১০ জন চোরের একটি দল ওই গ্রামের ইদ্রিস আলী খানের বাড়িতে গরু চুরি করতে যায়। এক পর্যায়ে বাড়ির মালিক ইদ্রিস আলী খান ও তার ছেলে টের পেয়ে ঘরে থেকে বের হন।এ সময় চোরের দল পালানোর চেষ্টা করলে চিৎকার করে ধাওয়া করেন তারা। এলাকাবাসীও তাদের সঙ্গে যোগ দিয়ে ধাওয়া করে একজনকে আটক করেন। অন্যরা পালিয়ে যায়। ওই সময়ে আটক ব্যক্তিকে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) হাসান বাসির জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে শুক্রবার (২৫ আগস্ট) সকাল সাতটার দিকে ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। তার নাম পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে তার বাড়ি বেড়া উপজেলায় বলে প্রাথমিকভাবে ধারণা পাওয়া গেছে। তথ্যগুলো যাচাই বাছাই করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।খামারি ইদ্রিস আলী খান বলেন, তার খামারে দুটি গরু ও কয়েকটি ছাগল রয়েছে। রাত দুইটার দিকে ছাগলের ডাকাডাকি শুনে আমি ও আমার ছেলে ঘুম থেকে উঠে পড়ি। খামারে গিয়ে দেখি চোরেরা একটি গরু নিয়েছে আরেকটি নেবার চেষ্টা করছে। তখন চিৎকার করে চোরদের ধাওয়া করি। এক পর্যায়ে অন্যরা পালিয়ে গেলেও এলাকাবাসীর সহায়তায় একজন চোরকে ধরে ফেলি। পরে উত্তেজিত এলাকাবাসী তাকে গণপিটুনি দিলে মারা যায়

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

শান্তিগঞ্জের টাইলা গ্রামে বসতভিটার বারান্দা ভেঙ্গে রাস্তা তৈরী চেষ্টায় জেলা প্রশাসক ও এলজিইডি নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ
পটুয়াখালীতে অস্ত্র ও ধর্ষণ মামলার আসামি রাসেল ফকির গ্রেফতার।
সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন – রাষ্ট্রপতি
রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ
অনিয়মের দায়ে রাঙ্গুনিয়ার তিন চালকলকে আড়াই লাখ টাকা জরিমানা
সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ এলাকায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন আহত
শিক্ষক ও শিক্ষা অফিসে জনবল সংকট: বাঁশখালীতে হুমকির মুখে প্রাথমিক শিক্ষা কার্যক্রম

You cannot copy content of this page