৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শান্তিগঞ্জের টাইলা গ্রামে বসতভিটার বারান্দা ভেঙ্গে রাস্তা তৈরী চেষ্টায় জেলা প্রশাসক ও এলজিইডি নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ পটুয়াখালীতে অস্ত্র ও ধর্ষণ মামলার আসামি রাসেল ফকির গ্রেফতার। সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন – রাষ্ট্রপতি রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ অনিয়মের দায়ে রাঙ্গুনিয়ার তিন চালকলকে আড়াই লাখ টাকা জরিমানা সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ এলাকায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন আহত শিক্ষক ও শিক্ষা অফিসে জনবল সংকট: বাঁশখালীতে হুমকির মুখে প্রাথমিক শিক্ষা কার্যক্রম টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্র মাহিনের বিদায়, নাঙ্গলমোড়ায় শোকের ছায়া
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

পাবনায় গলায় ফাঁস নিয়ে তরুণীর আত্মহত্যা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার হয়ে যুথি খাতুন (২০) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।সোমবার (২১ আগস্ট) সকালে উপজেলার জয়নগর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। যুথি খাতুন ওই এলাকার জহুরুল ইসলাম জলুর মেয়ে।স্থানীয় ও পরিবার সূত্র জানায়, পাঁচ বছর আগে পাবনা সদর উপজেলার দুবলিয়া গ্রামের মিন্টু হোসেনের ছেলে উৎস হোসেনের সঙ্গে বিয়ে হয় যুথির। বিয়ের পর থেকেই স্বামী ও শাশুড়ির সঙ্গে যুথির বনিবনা না হওয়ায় প্রায়ই তাকে মারধর করা হতো।রোববার (২০ আগস্ট) মারধরের খবর পেয়ে মেয়েকে নিজ বাড়ি জয়নগরে নিয়ে আসেন বাবা জহুরুল ইসলাম। এসময় তিনি যুথির শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান। সোমবার সকালে ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।জহুরুল ইসলাম বলেন, ‘মেয়ের সুখের কথা চিন্তা করে চার লাখ টাকা দিয়েছি। তিন মাস আগে আমাকে একটি অটোবাইক (অটোরিকশা) কিনে দেওয়ার জন্য যুথিকে বলে উৎস ও তার মা। এতে যুথি রাজি না হলে তাকে মারধর করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।এ ঘটনার পর পুলিশের কাছে অভিযোগ করেছিলাম। রোববার আবারও টাকা দাবি করে যুথিকে মারধর করায় সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে বাড়িতে এনেছিলাম।’তিনি বলেন, ‘যুথি আত্মহত্যা করার মতো মেয়ে না। তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আত্মহত্যার জন্য প্ররোচনা দেওয়া হয়েছে। এ ঘটনায় উৎস ও তার মায়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো।’ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

শান্তিগঞ্জের টাইলা গ্রামে বসতভিটার বারান্দা ভেঙ্গে রাস্তা তৈরী চেষ্টায় জেলা প্রশাসক ও এলজিইডি নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ
পটুয়াখালীতে অস্ত্র ও ধর্ষণ মামলার আসামি রাসেল ফকির গ্রেফতার।
সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন – রাষ্ট্রপতি
রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ
অনিয়মের দায়ে রাঙ্গুনিয়ার তিন চালকলকে আড়াই লাখ টাকা জরিমানা
সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ এলাকায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন আহত
শিক্ষক ও শিক্ষা অফিসে জনবল সংকট: বাঁশখালীতে হুমকির মুখে প্রাথমিক শিক্ষা কার্যক্রম

You cannot copy content of this page