৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ অনিয়মের দায়ে রাঙ্গুনিয়ার তিন চালকলকে আড়াই লাখ টাকা জরিমানা সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ এলাকায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন আহত শিক্ষক ও শিক্ষা অফিসে জনবল সংকট: বাঁশখালীতে হুমকির মুখে প্রাথমিক শিক্ষা কার্যক্রম টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্র মাহিনের বিদায়, নাঙ্গলমোড়ায় শোকের ছায়া বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ পটিয়ায় বেশি মূল্য সার বিক্রি করায় উপজেলা প্রশাসনের জরিমানা। রেজু বরইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি প্রসেন তংচংগ্যা নাগেশ্বরীতে বিজয় হত্যার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে লামায় মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোহাম্মদ শাহনেওয়াজ বান্দরবান জেলা প্রতিনিধি।

সংবাদ প্রকাশের জেরে দৈনিক যুগান্তর এর কক্সবাজার জেলা প্রতিনিধি জসিম উদ্দিনের নামে মানহানি মামলা দায়ের করা, হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে লামার সাংবাদিক নেতারা। একই সঙ্গে ভূমি খেকো আফজালুর রহমান বাবুর বিরুদ্ধে শত কোটি টাকার জমি দখলের অভিযোগের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সোমবার সকাল ১১ টায় লামা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এই আহ্বান জানানো হয়। লামায় কর্মরত সাংবাদিকবৃন্দের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে লামার সকল সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ লামায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে ও দৈনিক যুগান্তরের লামা প্রতিনিধি ইলিয়াছ সানির সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত লামায় কর্মরত সাংবাদিকবৃন্দের মাঝে বক্তব্য রাখেন সাংবাদিক কামরুজ্জামান, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দিন, লামা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক পূর্বকোণের লামা-আলীকদম প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা সাংবাদিক ফোরামের সভাপতি ইউছুপ মজুমদার, দৈনিক বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি ও সাংবাদিক ফোরামের সহ সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ, লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি মো: তৈয়ব আলী প্রমুখ।

বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, যার বিরুদ্ধে মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ উঠেছে, সেই ভূমি খেকো আফজালুর রহমান বাবু মামলা করে প্রমাণ করেছে গণমাধ্যম কর্মীদের স্বাধীনতা আজ বাঁধার মুখে। এটা সাংবাদিকদের কণ্ঠরোধ করার পাঁয়তারা।

এই সময় বক্তারা ওই ভূমি খেকোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবিসহ আগামী সাতদিনের মধ্যে হয়রানিমূলক এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় লামা সহ দেশের সব সাংবাদিক সংগঠনকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page