২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অপহরণের পর কালো গাড়িতে তুলে যুবককে বর্বর নির্যাতন শিবগঞ্জে দুই কৃতী ব্যক্তিত্বকে সাংবাদিক ফোরামের সংবর্ধনা সাতকানিয়ায় মাদক অপপ্রচারের নেপথ্যে বালুমহাল দখল ও পাওনা টাকার বিরোধ রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামালসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ​উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকায় স্থানান্তর সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় আরজেএফ এর মানববন্ধন রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন পতেঙ্গায় প্রতিমা বিসর্জন কর্মে ধর্মের শিক্ষা প্রতিফলনের আহ্বান- ডিসি জাহিদ সাতকানিয়ায় ৫১০ লিটার চোলাই মদসহ একটি ডাম্পার ট্রাক জব্দ
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জামাল হোসেন পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিন থেকে এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ আগস্ট) দুপুর ১টার দিকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুমআর নামাজের পর ডাস্টবিনের মধ্যে লাল কাপড়ে মোড়ানো নবজাতক ফেলে রাখতে দেখেন স্থানীয়রা। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম শামীম জানান, হাসপাতাল গেট সংলগ্ন ডাস্টবিনে একটি অপরিপক্ক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করছি, ভূমিষ্ট হওয়ার নির্ধারিত সময়ের আগেই গর্ভপাত করানো হয়েছে।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার ডাস্টবিনে লাল কাপড়ে মোড়ানো অবস্থায় ছিল নবজাতকের মরদেহ। কে বা কারা ডাস্টবিনে ফেলে রেখে গেছে শিশুটি। পুলিশ তা খতিয়ে দেখছে। তবে ধারণা করছি, ভূমিষ্ঠ হওয়ার নির্ধারিত সময়ের আগেই গর্ভপাত করানো হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page