৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নাগেশ্বরীতে বিজয় হত্যার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ পটিয়ায় দুটি উন্নয়ন প্রকল্পের কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন -এম পি এনাম পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে চারজন আটক রাজশাহী সীমান্তে বিজিবি’র প্রথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল জব্দ মহেশখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের মাঠ সংস্কারের কাজ পরিদর্শনে ইউএনও জনগনের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক : ডাঃ শফিকুর রহমান র‍্যালিতে গান গাওয়া নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা শিল্পী জুলি’র আইনজীবীরা সমাজে আইনের প্রতিচ্ছবি: বিচারক হাসানুল ইসলাম সাংবাদিকের ওপর হামলা: সব আসামিকে গ্রেফতারে সাংবাদিকদের কঠোর হুঁশিয়ারি সাতকানিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

ডুমুরিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সরদার বাদশা নিজস্ব প্রতিবেদক >>>
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস খুলনার ডুমুরিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। উপজেলা প্রশাসন ও ডুমুরিয়া আওয়ামী লীগের পৃথক আয়োজনে শোক র‍্যালী সহকারে গতকাল
সকাল ৮টায় উপজেলা স্বাধীনতা চত্বরে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে ১৫ আগস্টে শাহাদত বরণকারী জাতির পিতা ও তাঁর পরিবারের শহিদ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি,উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান,থানা অফিসার ইনচার্জ শেখ কনি মিয়া বিপিএম,মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিকসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন,মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি-বেসরকারি দপ্তর, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এসময় পুষ্পমাল্য অর্পণ করেন।
গতকার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। এমপি তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন পতাকা ও স্বাধীন ভূখন্ড দিয়েছেন। ঘাতকরা তাঁকে হত্যা করে বাংলাদেশ থেকে জাতির পিতার আদর্শকে মুছে দিতে চেয়েছে। প্রকৃতপক্ষে জীবিত মুজিবের চেয়ে মৃত মুজিব অনেক বেশি শক্তিশালী।
উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্হিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা,উপজেলা সহকারি কমিশনার(ভূমি) এস,এম আশিষ মোমতাজ,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম কামরুজ্জামান,সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস,মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার,
জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।দিবসটি উপলক্ষে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শোক র‍্যালী,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, কোরআনখানী ও দোয়া মাহফিল,গণভোজ এবং দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা আ’লীগের সভাপতি নারায়ন চন্দ্র চন্দ এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্যদেন জেলা আ’লীগ নেতা এ্যাড,রবীন্দ্র নাথ মন্ডল,মোস্তফা কামাল খোকন,মোকলেচুর রহমান বাবলু, সরদার আবু সাহেল,শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার সহ আরো অনেকে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page