২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আসছে প্রিয়াংকা পালের নতুন গান হৃদয় ছুঁয়ে যাওয়ার অপেক্ষা লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য বাঁশখালীতে মৎস্য অফিসের হানা ১ টন মাছসহ ট্রলার জব্দ সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা গলাচিপায় বেশি দামে তেল বিক্রি: দুই ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা। চসিক নির্বাচনে শামসুজ্জামান হেলালীকে মেয়র প্রার্থী ঘোষনা করল জামায়াত সাতকানিয়ায় পরীক্ষার্থীদের পাশে বিএনপি নেতা মো. রাশেদ উদ্দিন সাতকানিয়া ব্যবসায়ী মিজান হত্যা মামলার প্রধান আসামি গিয়াস র‌্যাবের জালে মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা ন্যায্য পাওনার দাবিতে সিসিসিআই কর্মকর্তার আবেদন চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত
আন্তর্জাতিক:
লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু
     
             

বিনা টিকিটে ট্রেন ভ্রমন, আদালতের জরিমানা আদায়।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি>>>

বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ঢাকাগামী ছয়টি আন্তঃনগর ট্রেনের ৬৩০ জন যাত্রীর কাছ থেকে জরিমানাসহ ভাড়া আদায় করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ে রাজশাহীর মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার। এ সময় বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে ১ লাখ ২৬ হাজার ৮৫৫ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।শুক্রবার (১১ আগস্ট) সকাল ৯টায় ঈশ্বরদী বাইপাস থেকে শুরু করে রাত ৯টা পর্যন্ত পাকশি বিভাগীয় রেলওয়ের আওতায় বিভিন্ন স্টেশনে ব্লক চেকিংয়ের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা করা আন্তঃনগর ট্রেনগুলো হচ্ছে- রাজশাহী থেকে ঢাকাগামী ৭৫৪ নম্বর আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস, খুলনা থেকে ঢাকগামী ৭২৬ নম্বর সুন্দরবন এক্সপ্রেস, ঢাকা থেকে রংপুরগামী ৭৭১ নম্বর রংপুর এক্সপ্রেস, ঢাকা থেকে পঞ্চগড়গামী ৭০৫ নম্বর একতা এক্সপ্রেস, পঞ্চগড় থেকে ঢাকাগামী ৭৯৪ নম্বর পঞ্চগড় এক্সপ্রেস ও ঢাকা থেকে রাজশাহীগামী ৭৫৩ নম্বর সিল্কসিটি এক্সপ্রেস।আন্তঃনগর ট্রেনে ব্লক চেকিংয়ের রেলওয়ে স্টেশনগুলো হলো- রাজশাহী, ঈশ্বরদী বাইপাস, বঙ্গবন্ধু সেতু পশ্চিম, বড়ালব্রিজ, উল্লাপাড়া, নাটোর ও সান্তাহার।পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদারের নেতৃত্বে পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা কে এম নুরুল ইসলাম, ভ্রাম্যমাণ পরীক্ষক আব্দুল আলিম বিশ্বাস মিঠু, গোলাম মুস্তফা, প্রবীর কুমার, কামরুল ইসলাম, মঞ্জুরুল হাসানসহ স্ব-স্ব ট্রেনের ট্রেন পরিচালক (গার্ড) এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন।পশ্চিমাঞ্চল রেলওয়ে রাজশাহীর মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার জানান, সরকারি ছুটির দিন উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনগুলোতে বেশ উপচে পড়া ভিড় থাকে। এ সুযোগে অনেকেই বিনা টিকিটে ট্রেনে যাতায়াত করেন।তিনি আরও জানান, আকস্মিকভাবে ছয়টি আন্তঃনগর ট্রেনে অভিযান পরিচালনা করে ৬৩০ যাত্রীর কাছ থেকে ১ লাখ ২৬ হাজার ৮৫৫ টাকা রাজস্ব আয় হয়েছে। এর মধ্যে ভাড়া বাবদ ৯৫ হাজার ১৪৫ টাকা এবং জরিমানা ৩১ হাজার ৭১০ টাকা মোট আদায় করা হয়। এছাড়া অন্যান্য যাত্রীবাহী ট্রেনে অভিযান অব্যাহত রয়েছে এবং এটি চলমান থাকবে

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page